২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যাপেল আপাতত থাকছেন

অস্ট্রেলিয়ার শ্রীলঙ্কা সফরের বাকি সময়ে গ্রেগ চ্যাপেল নির্বাচকের দায়িত্ব পালন করে যাবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2011, 01:50 PM

Updated : 24 Aug 2022, 03:49 PM

ঢাকা, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অস্ট্রেলিয়ার শ্রীলঙ্কা সফরের বাকি সময়ে গ্রেগ চ্যাপেল নির্বাচকের দায়িত্ব পালন করে যাবেন। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড নিজেই এ কথা জানিয়েছেন। চ্যাপেলের সঙ্গে আলোচনার পর কলম্বো ছেড়ে যাওয়ার আগে সাদারল্যান্ড বলেন, "যথাযথ সময় না আসা পর্যন্ত নির্বাচক হিসেবে চ্যাপেল তার দায়িত্ব পালন করে যাবেন।" তবে এই দায়িত্ব পালন করবেন তিনি অন্তর্বর্তীকালীন নির্বাচক হিসেবে। সিএ'র প্রতিভা খুঁজে বের করার দায়িত্বও পালন করছেন চ্যাপেল। মঙ্গলবারই দিনের শেষ দিকে কলম্বো পৌঁছেন সাদারল্যান্ড। ডন আর্গুসের নেতৃত্বধীন মূল্যায়ন কমিটি নির্বাচন প্যানেল থেকে চ্যাপেলকে সরিয়ে দেয়ার জন্য সিএ'র কাছে সুপারিশ করেছে। আর তা অনুমোদন করেছে সিএ। মূল্যায়ন কমিটির রিপোর্টে পাঁচ সদস্যের নতুন একটি নির্বাচক প্যানেল গঠন করার কথা বলা হয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি গলে শুরু হবে ৩১ অগাস্ট। পাঁচ ম্যাচের একদিনের সিরিজ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৯৩৭ ঘ.