ঢাকা, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জিম্বাবুয়ে সফরকে সামনে রেখে বৃহস্পতিবার জাতীয় দলের সহকারী কোচ হিসেবে সাবেক টেস্ট ক্রিকেটার ইজাজ আহমেদের নাম ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
২৫ অগাস্ট পাকিস্তানের জিম্বাবুয়ে যাওয়ার কথা রয়েছে। সফরে জিম্বাবুয়ের বিপক্ষে একটি টেস্ট, দুটি টি-টোয়েন্টি ও তিনটি একদিনের ম্যাচ খেলবে তারা।
পিসিবি মুখপাত্র বলেন, "জাতীয় দলের ম্যানেজমন্ট অনুরোধ করায় ইজাজকে সহকারী কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।"
বর্তমানে ইজাজ জাতীয় অনুশীলন ক্যাম্পে ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করছেন। এর আগে গত বছর তিনি এশিয়া কাপ ও ইংল্যান্ড সফরে ওয়াকার ইউনুসের সহকারী ছিলেন।
২০০১ সালে অবসর নেয়ার আগে ৪২ বছর বয়সী ইজাজ ৬০ টেস্টে ১২ শতকসহ ৩,৩১৫ রান করেন। এছাড়া ২৫০টি একদিনের ম্যাচ খেলেন তিনি। এতে ১০ শতকসহ করেন ৬৫৬৪ রান।
স¤প্রতি পিসিবি জাতীয় দলের ম্যানেজমেন্ট পরিবর্তন এনেছে। দলের ম্যানেজার পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে ইন্তেখাব আলমকে। তার স্থলাভিষিক্ত হয়েছেন নাভেদ চিমা সহকারী দুই কোচ আকিব জাভেদ ও শাহিদ আলমকেও সরিয়ে নিয়েছে বোর্ড।
দায়িত্ব নেয়ার পর চিমা দলে শৃঙ্খলা রক্ষার ব্যাপারে প্রত্যয়ী। তিনি বলেন, "দলের সবাই নিজের সীমানা জানেন। প্রত্যেকে নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন। শৃঙ্খলার প্রশ্নে কোনো আপস নয়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২০০০ ঘ.
bdnews24