২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আট মাস পর অ্যাশেজ ময়না তদন্ত প্রতিবেদন

দেশের মাটিতে অ্যাশেজ হারের প্রায় আট মাস পর ময়না তদন্ত প্রতিবেদন তৈরি করেছে অস্ট্রেলিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2011, 02:08 PM

Updated : 24 Aug 2022, 03:47 PM

ঢাকা, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দেশের মাটিতে অ্যাশেজ হারের প্রায় আট মাস পর ময়না তদন্ত প্রতিবেদন তৈরি করেছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের কাছে লজ্জাজনক সিরিজ হারের পর ক্রিকেট শাসন করা অস্ট্রেলিয়া নেমে আসে সাধারণের কাতারে। ৩-১ ব্যবধানে সিরিজ হারে অস্ট্রেলিয়া। অ্যাশেজে অস্ট্রেলিয়ার ভরাডুবির কারণ বের করতে ডন আর্গুসের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের একটি মূল্যায়ন কমিটিকে দায়িত্ব দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। কমিটির অন্য সদস্যরা হলেন সাবেক তিন অধিনায়ক অ্যালান বোর্ডার, মার্ক টেলর ও স্টিভ ওয়াহ এবং সিএ'র সাবেক প্রধান নির্বাহী ম্যালকম স্পিড। মূল্যায়ন কমিটি প্রতিবেদন তৈরি করে বোর্ডকে দিয়েছে। বোর্ড সভায় বৃহস্পতি ও শুক্রবার ওই প্রতিবেদন নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে সিএ চেয়ারম্যান জ্যাক ক্লার্কের সঙ্গে মূল্যায়ন কমিটি সভা করেছে। তবে ক্লার্ক এ ব্যাপারে কোনো কথা বলেন নি। খেলোয়াড়, কোচ, প্রশাসক ও নিষ্ঠ পর্যবেক্ষকদের সঙ্গে আলোচনা করে তৈরি প্রতিবেদন বি