ঢাকা, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকায় ১৪ নভেম্বর থেকে বসছে মেয়েদের বিশ্বকাপ ক্রিকেট ২০১১ এর বাছাই পর্ব। চলবে ২৫ নভেম্বর পর্যন্ত।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাছাই পর্বের সময় সূচী ঘোষণা করে। ২০১৩ সালে ভারতে বসবে মেয়েদের বিশ্বকাপ ক্রিকেটের চূড়ান্ত পর্ব।
বাছাই পর্বে দুটি গ্র"পে ৫টি করে ১০টি দল অংশ নেবে। এ গ্র"পে রয়েছে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস, জিম্বাবুয়ে ও মার্কিন যুক্তরাষ্ট্র।
বি গ্র"পে স্বাগতিক বাংলাদেশের সঙ্গী ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, আয়ারল্যান্ড ও জাপান।
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, নারায়ণগঞ্জ ওসমানী স্টেডিয়াম ও বিকেএসপির দুটি মাঠে বাছাই পর্বের ৩১টি খেলা অনুষ্ঠিত হবে।
১৪ নভেম্বর শের-ই-বাংলা স্টেডিয়ামে বাংলাদেশের প্রথম ম্যাচের প্রতিপক্ষ পাকিস্তান। স্বাগতিক দল পরের ম্যাচ খেলবে জাপানের সঙ্গে। খেলা হবে ১৫ নভেম্বর বিকেএসপি-১ মাঠে। ১৮ নভেম্বর বিকেএসপি-২ মাঠে তৃতীয় খেলায় স্বাগতিকদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। ২০ নভেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শের-ই-বাংলায় গ্র"প পর্বের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।
২০০৯ সালের বিশ্বকাপের শেষ চারে থাকা ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত ও নিউজিল্যান্ড সরাসরি চূড়ান্ত পর্বে খেলবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৮০১ ঘ.
bdnews24