ঢাকা, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তৃতীয় একদিনের ম্যাচে বড় পরাজয়ের প্রাথমিক কারণ হিসেবে উপরের সারির ব্যাটসম্যানদের ব্যর্থতাকে দায়ী করেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক।
তিনি বলেন, "উপরের সারির ব্যাটসম্যানরা বড় লক্ষ্য তাড়া করার ক্ষেত্র তৈরি করে দিতে পারেন নি।"
পাঁচ ম্যাচের একদিনের সিরিজের প্রথম দুটি জিতে ২-০ ব্যবধানে এগিয়ে থাকা অস্ট্রেলিয়ার সামনে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করার সুযোগ ছিল। ৭৮ রানের বড় পরাজয়ে ওই সুযোগ হাতছাড়া হয়ে গেছে।
স্বাগতিক দলের ৯ উইকেটে করা ২৮৬ রানের জবাবে অস্ট্রেলিয়া থামে ২০৮ রানে। শ্রীলঙ্কার পক্ষে লাসিথ মালিঙ্গা ৫ উইকেট নেন ২৮ রানে।
উপুল থারাঙ্গার শতক ও লাসিথ মালিঙ্গার ৫ উইকেটে ভীড়ে প্রথম একদিনের ম্যাচ খেলতে নামা সামিন্দা এরাঙ্গার কথা সেভাবে উচ্চারিত না হলেও তার অবদান কিন্তু কম নয়। প্রথম স্পেলেই ব্র্যাড হ্যাডিন ও রিকি পন্টিংকে তুলে নেন তিনি। এতে এক পার্যায়ে অস্ট্রেলিয়ার স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ৫২।
ক্লার্ক বলেন, তিনি উপরের সারির ব্যাটসম্যানদের কাছ থেকে এর চেয়ে ভালো শুরু চেয়েছিলেন। সেটা প্রয়োজনও ছিল।
তিনি বলেন, "আমাদের উপরের সারির ব্যাটসম্যানরা ভালো খেলতে পারেন নি। বড় পরাজয়ের জন্য আমাদের কোনো অজুহাত নেই। আমরা আমাদের স্বাভাবিক খেলা খেলতে পারি নি।"
এই পরাজয়ের পর সামনের দিনগুলোতে বেশ কিছু ব্যাপার নিয়ে কাজ করতে হবে বলে মনে করছেন ক্লার্ক। তিনি বলেন, "আমি আগেই বলেছি দেশের মাটিতে শ্রীলঙ্কা খুব শক্ত প্রতিপক্ষ। তাদের হারাতে নিজের সেরাটা খেলতে হবে। সামনের সপ্তাহগুলোতে এ নিয়ে অনেক কাজ করার আছে।"
বিশ্বকাপের পর থেকে ব্যাট হাতে অনুজ্জ্বল দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান হ্যাডিন। তবে সফরে অস্ট্রেলিয়া কোনো বিকল্প উইকেটরক্ষক না আনায় তার খেলা নিশ্চিত।
প্রথম দুুই ম্যাচে বাজে হারের পর জয়ের ধারায় ফিরে অনেকটাই নির্ভার শ্রীলঙ্কার অধিনায়ক তিলকারতে
bdnews24