ঢাকা, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জিততেই হত এমন ম্যাচে উদ্বোধনী ব্যাটসম্যান উপুল ারাঙ্গা ও পেসার লাসি মালিঙ্গা শ্রীলঙ্কাকে ৭৮ রানের বড় জয় এনে দিয়েছেন।
এ জয়ের পরেও পাঁচ ম্যাচের একদিনের সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে আছে স্বাগতিকরা।
হাম্বানটোটায় তৃতীয় একদিনের ম্যাচে মঙ্গলবার টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক। ব্যাট করতে নেমে উপুল থারাঙ্গার শতকের সুবাদে ৯ উইকেটে ২৮৬ রান করে শ্রীলঙ্কা। জবাবে মাইক হাসির অর্ধশতকের পরেও ৪৪ ওভার ২ বলে ২০৮ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া।
১৮ রানের মধ্যে দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে ফিরিয়ে দিয়ে শ্রীলঙ্কা প্রথমেই অস্ট্রেলিয়াকে চাপে ফেলে। প্রথম ম্যাচে অনুজ্জ্বল মালিঙ্গা দলীয় ৬ রানে মাথায় সাজঘরে ফেরত পাঠান শেন ওয়াটসনকে (৫)।
দলীয় ১৮ রানের মাথায় প্রথম একদিনের ম্যাচ খেলতে নামা সামিন্দা এরাঙ্গা নিজের ওভারেই তুলে নেন বিশ্বকাপের পর থেকে রান করতে ভুলে যাওয়া ব্র্যাড হ্যাডিনকে (৫)। বিশ্বকাপের পর থেকে এ পর্যন্ত তারা রান ১০, ৮, ১২, ৭ ও ৫।
তবে এরাঙ্গা অস্ট্রেলিয়াকে আরো বড় ধাক্কা দেন ফর্মে াকা পন্টিংকে (২২) ফিরিয়ে দিয়ে। দলের রান তখন ৫২। চর্তু উইকেটে ক্লার্ক ও মাইক হাসি ৭১ রান যোগ করে প্রাথমিক ধাক্কা সামাল দেন। কিন্তু দরীয় ১২৩ রানের ক্লার্ককে ফিরিয়ে দিয়ে খেলা শ্রীলঙ্কার নিয়ন্ত্রনে নিয়ে আসেন মালিঙ্গা।
এর পর প্রায় একাই খেলতে হয়েছে মাইক হাসিকে। অন্য প্রান্ত থেকে তেমন কোনো সহায়তা না পাওয়ায় ম্যাচ থেকে ধীরে ধীরে দূরে সরে যায় সফরকারীরা। শেষ পর্যন্ত সপ্তম ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে তিনি করেন ৬৩ রান। দলের রান তখন ১৮৩। এর পর আর বেশিদূর অস্ট্রেলিয়ার ইনিংস এগুতে দেননি মালিঙ্গা। দ্রুত লেজ ছেটে দিয়ে ৩৪ বল আগেই সফরকারীদের থামিয়ে দেন তিনি।
শ্রীলঙ্কার পক্ষে মালিঙ্গা ৫ উইকেট নেন ২৮ রানে। এ নিয়ে চারবার ম্যাচে ৫ বা তার বেশি উইকেট নিলেন তিনি।
এর আগে অধিনায়ক তিলকারতে
bdnews24