ঢাকা, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রিকি পন্টিং ও মাইকেল ক্লার্কের অপরাজিত অর্ধশতকের সুবাদে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। তখনো হাতে ছিল ৭০ বল।
এ জয়ের ফলে পাঁচ ম্যাচের একদিনের সিরিজে ২-০ ব্যাবধানে এগিয়ে গেল সফরকারীরা।
হাম্বানটোটোয় দ্বিতীয় একদিনের ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে কুমার সাঙ্গাকারার অর্ধশতকের পরেও ৪৯ ওভার ৩ বলে ২০৮ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। জবাবে জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে ৩৮ ওভার ২ বলে ২ উইকেটে জয়ের লক্ষ্য ২০৯ ছাড়িয়ে ২১১ রানে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।
শুরুতেই ব্র্যাড হ্যাডিনকে (৭) হারালেও দলকে শক্ত ভিত গড়ে দেন শেন ওয়াটসন ও পন্টিং। দ্বিতীয় উইকেটে তারা যোগ করেন ৯৪ রান। দলীয় ১০৪ রানের মাথায় ওয়াটসন (৪৩) সাজঘরে ফিরলেও সফরকারীদের বড় জয় তুলে নিতে কোনো সমস্যা হয়নি।
তৃতীয় উইকেটে পন্টিং ও ক্লার্ক ১০৭ রান যোগ করে দলকে সহজ জয় এনে দেন। শেষ পর্যন্ত পন্টিং ৯০ ও ক্লার্ক ৫৮ রানে অপরাজিত থাকেন। পন্টিং তার ১০৬ বলের ইনিংসটি সাজান ৮টি চার ও ১টি ছয় দিয়ে। অন্যদিকে ক্লার্কের ৬৭ বলের ইনিংসে ৪টি চার ও ২টি ছয় রয়েছে।
শ্রীলঙ্কার পক্ষে লাসিথ মালিঙ্গা ও নুয়ান কুলাসেকারা একটি করে উইকেট নেন।
এর আগে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় শ্রীলঙ্কা। উইকেটে সেট হয়েও নিজের ইনিংস বড় করতে পারেন নি উপুল থারাঙ্গা ১৩, অধিনায়ক তিলকারতে
bdnews24