ঢাকা, অগাস্ট ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম তিনটি একদিনের ম্যাচে ১৬ সদস্যের দলে ডাক পেয়েছেন লাসিথ মালিঙ্গা ও উপুল থারাঙ্গা।
১০ অগাস্ট পাল্লেকেলেতে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মধ্যকার ৫ ম্যাচের একদিনের সিরিজ শুরু হবে।
চোট কাটিয়ে দলে ফিরেছেন মালিঙ্গা। অন্য দিকে মাদক গ্রহণের দায়ে তিন মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন থারাঙ্গা।
লাসিথ মালিঙ্গা চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলেন নি।
শ্রীলঙ্কার বিশ্বকাপ রানার্সআপ দলের গুরুত্বপূর্ণ সদস্য উপুল থারাঙ্গাও ফিরেছেন। গত বিশ্বকাপে ৫৬.৪২ গড়ে ৩৯৫ রান করেন তিনি। বিশ্বকাপ চলাকালে নিষিদ্ধ মাদক গ্রহণের দায়ে তিন মাসের জন্য নিষিদ্ধ হন তিনি।
মাদক পরীক্ষায় উৎরাতে না পারায় তিন মাসের জন্য নিষিদ্ধ হন শ্রীলঙ্কার উদ্বোধনী ব্যাটসম্যান উপুল ারাঙ্গা। এবারের বিশ্বকাপ চলার সময় মাদক পরীক্ষায় র্ব্য হন তিনি। ৯ নিষেধাজ্ঞা শেষ হওয়ার ১০ অগাস্ট তার খেলতে কোনো বাধা থাকছে না।
কলম্বোয় ২৯ মার্চ নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের সেমিফাইনাল খেলার পর থারাঙ্গার মাদক পরীক্ষা করা হয়।
মাদক-বিরোধী ট্রাইবুনাল থারাঙ্গার বক্তব্য গ্রহণ করেছে। থারাঙ্গা তাদের বলেন, কাঁধের চোট থেকে পরিত্রাণ পেতে ভেষজ ওষুধ সেবন করেন তিনি। ওই ওষুধে নিষিদ্ধ কোনো উপাদান থাকতে পারে। দীর্ঘদিন ধরে কাঁধের চোটে ভুগছেন থারাঙ্গা।
বিবৃতিতে বলা হয়, "ভালো খেলার জন্য থারাঙ্গা এ কাজ করেননি বলে নিশ্চিত হয়েছে ট্রাইবুনাল। প্রাথমিক পর্যায়েই তিনি নিজের দোষ স্বীকার করে নেন। তিনি প্রতারণা করেন নি।"
থারাঙ্গা ফেরায় অধিনায়ক তিলকারতে
bdnews24