২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেন্ডিস বিষে নীল অস্ট্রেলিয়া, সিরিজ শ্রীলঙ্কার

অস্ট্রেলিয়াকে প্রায় একাই হারিয়ে দিলেন অজন্তা মেন্ডিস। তার জাদুকরী বোলিংয়ে শেষ পর্যন্ত ৮ রানের জয় তুলে নেয় স্বাগতিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2011, 04:56 PM

Updated : 24 Aug 2022, 03:43 PM

ঢাকা, অগাস্ট ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অস্ট্রেলিয়াকে প্রায় একাই হারিয়ে দিলেন অজন্তা মেন্ডিস। তার জাদুকরী বোলিংয়ে শেষ পর্যন্ত ৮ রানের জয় তুলে নেয় স্বাগতিকরা। পাল্লেকেলে আর্ন্তজাতিক স্টেডিয়ামে সোমবার সফরকারীদের এ জয়ের ফলে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শ্রীলঙ্কা জিতে নিল ২-০ ব্যবধানে। এর আগে শনিবার একই মাঠে প্রথম ম্যাচে তাারা জেতে ৩৫ রানে। টস জিতে ব্যাট করতে নেমে মাহেলা জয়াবর্ধনের অর্ধশতকের সুবাদে ৯ উইকেটে ১৫৭ রান করে শ্রীলঙ্কা। জবাবে শেন ওয়াটসনের অর্ধশতকের পরও ৯ উইকেটে ১৪৯ রানে থামে অস্ট্রেলিয়ার ইনিংস। দুবার জোড়া উইকেট তুলে নেয়া মেন্ডিস শেষ পর্যন্ত নেন ৬ উইকেট। তার বোলিং ফিগার বাধিয়ে রাখার মতো। ৪-১-১৬-৬! বলতে গেলে একাই গুড়িয়ে দেন অস্ট্রেলিয়ার শক্তিশালী ব্যাটিং লাইন আপ। তবে মেন্ডিস ব্যবধান গড়ে দেয়ার আগে গল্পটা ছিল অস্ট্রেলিয়ার। শ্রীলাঙ্কার ইনিংসের শেষ দিকে বোলাররা দারুণ বল করে সফরকারীদের আত্মবিশ্বাসী করে তুলেন। লক্ষ্য তাড়া করতে নেমে তার অনুবাদ দেখান ওয়াটসন ও ডেভিড ওয়ার্নার। স্বাগতিক বোলারদের উপর শুরু থেকেই চড়াও হয়ে দ্রুত রান তুলতে থাকেন তারা। এক পর্যায়ে ৫ ওভার ৪ বলে ৭১ রান তুলে ম্যাচ অনেকটাই নিজেদের দিকে নিয়ে আসেন তারা। কিন্তু ৫৭ করা ওয়াটসনকে ফিরিয়ে দিয়ে মেন্ডিস উইকেট শিকার শুরু করলে অস্ট্রেলিয়া দিক হারায়। তার ২৪ বলের ইনিংসে ৬টি চার ও ৫টি ছয় রয়েছে। মেন্ডিসের পরের ওভারেই ওয়ার্নার (১৬) ও ডেভিড হাসি (২) বিদায় নিলে অস্ট্রেলিয়া সত্যিকারের চাপে পড়ে। তবে তার পরও বিনা যুদ্ধে হার মানে নি সফরকারীরা। একে একে ব্যাটসম্যানরা বিদায় নিলেও অবিচল ছিলেন অধিনায়ক ক্যামেরন হোয়াইট। ২০তম ওভারের দ্বিতীয় বলে নবম ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে করেন ৩৯ রান। তার বিদায়ের সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার সমতা ফেরানোর সম্ভাবনা। এর আগে ব্যাট করতে নেমে স্বাগতিকদের হয়ে প্রায় একাই লড়েছেন জয়াবর্ধনে। আগের ম্যাচে শতরান করা তিলকারতে