২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধোনিকে অযোগ্য ঘোষণার সময় হয়নি: আকরাম

অধিনায়ক হিসেবে অযোগ্য ঘোষণা করে ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধেনিকে বাতিলের খাতায় ফেলার সময় এখনো হয়নি বলে মনে করছেন পাকিস্তানের সাবেক পেসার ওয়াসিম আকরাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2011, 12:57 PM

Updated : 24 Aug 2022, 03:42 PM

ঢাকা, অগাস্ট ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অধিনায়ক হিসেবে অযোগ্য ঘোষণা করে ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধেনিকে বাতিলের খাতায় ফেলার সময় এখনো হয়নি বলে মনে করছেন পাকিস্তানের সাবেক পেসার ওয়াসিম আকরাম। ইংল্যান্ডের কাছে টানা দুই টেস্টে হারার পর তীব্র সমালোচনা মুখে পড়েন ধোনি। আকরাম বলেন, ধোনির নেতৃত্বে বিশ্বের বেশির ভাগ জায়গায় ভালো খেলেছে ভারত। তাই মাত্র দু'টি হারের কথা বিবেচনা করে তাকে বাতিলের খাতায় ফেলা ঠিক নয়। ধোনির নেতৃত্বে ২৮ বছর পর বিশ্বকাপ জেতে ভারত। দখল করে টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান। জেতে ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে আকরাম মনে করেন 'উইকেট-কিপিং'র দিকে ধোনির নজর দেয়া উচিত। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট একদিন আগে শেষ হয়ে যাওয়ায় ধোনির অধিনায়কত্বই শুধু নয়, তার ব্যাটিং ও 'উইকেট-কিপিং' নিয়েও প্রশ্ন ওঠে। বয়ে যেতে থাকে সমালোচনার ঝড়। চার পালায় তার ব্যাট থেকে এসেছে মাত্র ৪৯ রান। ট্রেন্ট ব্রিজে টস জিতে ফিল্ডিং নেন ধোনি। আকরাম মনে করেন, সঠিক সিদ্ধান্তই নিয়েছেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, "প্রথম দিন উইকেটে যথেষ্ট ঘাস ছিল। তাই বোলার হিসেবে আমিও ফিল্ডিং করতে চাইতাম। অবশ্য নানা জনের নানা মত থাকতেই পারে।" বার্মিংহামে তৃতীয় টেস্টে প্রথমবারের মতো মাঠে দেখা যেতে পারে উদ্বোধনী ব্যাটসম্যান বীরেন্দর শেবাগকে। আকরাম মনে করছেন, শেবাগের দলে ফেরাই পার্থক্য গড়ে দিতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৮৩৫ ঘ.