২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পিটারসেনের দ্বিশতকে ইংল্যান্ডের রানের পাহাড়

কেভিন পিটারসেনের দ্বিশতকের সুবাদে ভারতের বিপক্ষে রানের পাহাড় গড়ে তুলেছে ইংল্যান্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2011, 06:16 PM

Updated : 24 Aug 2022, 03:36 PM

ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কেভিন পিটারসেনের দ্বিশতকের সুবাদে ভারতের বিপক্ষে রানের পাহাড় গড়ে তুলেছে ইংল্যান্ড। স্বাগতিক দলের অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস শুক্রবার দ্বিতীয় শেষ বেলায় নিজেদের প্রথম পালা ঘোষণা করার আগে ৮ উইকেটে করে ৪৭৪ রান। জবাবে ভারত ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১৭ রান করে। এক প্রান্তে অভিনব মুকুন্দ ৮ ও অন্য প্রান্তে গৌতম গম্ভির ৭ রানে ব্যাট করছেন। ভারত এখনো প্রথম পালায় ৪৫৭ রানে পিছিয়ে। পিটারসেন অপারাজিত ছিলেন ২০২ রানে। এটি তার তৃতীয় দ্বিশতক। দেশের মাটিতে তিন বছরের প্রথম এবং তার সবচেয়ে ধীর গতির শতক। তবে শতক হাঁকানোর পর বেশ আগ্রাসী হয়ে উঠেন তিনি। প্রথম দিন শেষে ২২ রানে ব্যাট করছিলেন তিনি। দ্বিতীয় শতকে পৌঁছতে শেষ ১৭ বেেল ৪২ রান নেন তিনি। টেস্টে এটি তার ১৮তম শতক। এ রান করার পথে ৫৩তম ব্যাটসম্যান হিসেবে ছয় হাজার রানের মাইলফলক অতিক্রম করেন তিনি। আর ইংল্যান্ডের দ্বাদশ ব্যাটসম্যান হিসেবে এ কৃতিত্ব অর্জন করলেন তিনি। ২ উইকেটে ১২৭ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে ইংল্যান্ড। দলীয় ১৬০ রানের মাথায় জনাথন ট্রট বিদায় নিলে দিনের প্রথম উইকেট হারায় স্বাগতিকরা। ৭০ রান করে ট্রট বিদায় নিলেও দেখেশুনে খেলতে থাকেন পিটারসেন। তৃতীয় উইকেট জুটিতে এ দুজন ৯৮ রান যোগ করেন। চতুর্থ উইকেটে পিটারসেন ও ইয়ান বেল যোগ করেন আরো ১১০ রান। দলীয় ২৭০ রানের মাথায় বেল (৪৫) বিদায় নিলে হঠাৎ করেই চাপে পড়ে যায় ইংল্যান্ড। ওই রানেই শূন্য হাতে সাজঘরে ফিরে দলের বিপদ আরো বাড়ান ইয়ন মর্গান। ২৭০ রানে ৫ উইকেট হারিয়ে বেশ বিপদে পড়ে যাওয়া স্বাগতিকদের অবস্থান দৃঢ় করেন পিটারসেন ও ম্যাট প্রায়র। ষষ্ঠ উইকেট জুটিতে এ দুজন ১২০ রান যোগ করেন। দলকে বেশ ভালো অবস্থানে রেখে দলীয় ৩৯০ রানের মাথায় প্রভিন কুমারের শিকারে পরিণত হয়ে সাজঘরে ফিরেন প্রায়র (৭১)। ঠিক পরের বলেই রানের খাতা খোলার আগে এলবিডব্লিউ হয়ে প্রায়রকে অনুসরণ করেন স্টুয়ার্ট ব্রড। এর পরই আগ্রাসী হেেয় উঠেন পিটারসেন। কম যাননি সঙ্গী গ্রায়েম সোয়ানও। শেষ পর্যন্ত ২৮ বলে ২৪ রান করে সাজঘরে ফিরেন তিনি। তবে ততক্ষণে পিটারসেনের সঙ্গে ৬১ রানের জুটি গড়েন তিনি। জহির খান হ্যামস্ট্রিং চোটের কারণে মাঠ ছেড়ে উঠে গেলে ভারতের পেস আক্রমণ বেশ দুর্বল হয়ে পড়ে। দলের পক্ষে প্রায় একাই লড়াই করেছেন প্রভিন। শেষ পর্যন্ত ১০৬ রানে ৫ উইকেট নেন তিনি। টেস্টে এবারই কোনো পালায় প্রথম ৫ উইকেট নিলেন প্রভিন। এছাড়া জহির ১৮ রানে নেন ২ উইকেট। বৃহস্পতিবার টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ইংল্যান্ড সফরের স্বাগতিকদের সঙ্গে চারটি টেস্ট খেলবে আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দল ভারত। লর্ডসের প্রথম টেস্ট দুই দেশের মধ্যকার শততম টেস্ট ম্যাচ। এছাড়াও সব মিলেয়ে এটি ২০০০ তম টেস্ট ম্যাচ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/০০১০ ঘ.