ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নতুন প্রধান কোচ স্টুয়ার্ট ল ও ফিল্ডিং কোচ জেসন সুইফট।
রাজধানীর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার নির্বাচকদের কক্ষে সাক্ষাৎ করেন তারা। এ সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্সের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক সাব্বির আহমেদ উপস্থিত ছিলেন।
স্টেডিয়ামে পৌঁছলে তাদের অভ্যর্থনা জানান নির্বাচক কমিটির প্রধান সাবেক অধিনায়ক আকরাম খান ছাড়াও তার দুই সহকর্মী সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমন।
মিনহাজুল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এটা ছিল সৌজন্য সাক্ষাৎ। আজ (মঙ্গলবার) আমরা পরিচয় পর্ব সেরে নিলাম।"
তিনি বলেন, "আমরা মাত্র কাজ শুরু করলাম। দলের অধিনায়ক সাকিব আল হাসান ও তার সহকারী তামিম ইকবাল তরুণ। প্রধান কোচ হিসেবে নতুন এলেন স্টুয়ার্ট।" বাংলাদেশ একটি ভালো দলে পরিণত হতে যাচ্ছে বলে আশা প্রকাশ করেন তিনি।
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ দল নিয়ে খুব একটা আলোচনা হয়নি বলে তিনি জানান। বলেন, "দল তো আগেই নির্বাচন করেছি। এ ব্যাপারে খুব বেশি কথা হয়নি।"
আকরাম খানের নেতৃত্বে নতুন নির্বাচক কমিটি এই প্রথম দল ঘোষণা করলো।
জিম্বাবুয়ে সফরের প্রস্তুতিতে আবহাওয়া প্রভাব ফেলছে বলে মনে করছেন নান্নু। তিনি বলেন, "বৃষ্টির কারণে প্রস্তুতি ম্যাচে বিঘ
bdnews24