২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া সিরিজে ডিআরএস থাকবে

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন সিরিজে আম্পায়ারের সিদ্ধান্ত পর্যালোচনা পদ্ধতি (ডিআরএস) ব্যবহার করার কথা নিশ্চিত করেছে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড। যদিও আগে ডিআরএস ব্যবহার করা হবে না বলে দেশটির প্রচার মাধ্যমে বলা হয়েছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2011, 11:57 AM

Updated : 24 Aug 2022, 03:35 PM

ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন সিরিজে আম্পায়ারের সিদ্ধান্ত পর্যালোচনা পদ্ধতি (ডিআরএস) ব্যবহার করার কথা নিশ্চিত করেছে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড। যদিও আগে ডিআরএস ব্যবহার করা হবে না বলে দেশটির প্রচার মাধ্যমে বলা হয়েছিল। এর পেছনে যুক্তি দিতে গিয়ে প্রচার মাধ্যমে বলা হয়, সঙ্কটে রয়েছে বলে অর্থ বাঁচানোর জন্য শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) ডিআরএস ব্যবহার নাও করতে পারে। এই পদ্ধতি ব্যবহার করা হলে দৈনিক প্রায় ৫০০০ ডলার খরচ হবে। এসএলসির অন্তবর্তীকালীন কমিটির চেয়ারম্যান উপালি ধর্মসেনা ইসপিএনক্রিকইনফোকে বলেন, ডিআরএস ব্যবহারের উপর আমরা অগ্রাধিকার দিচ্ছি। কেননা হংকংয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সাধারণ সভায় এটি ব্যবহারের সিদ্ধান্ত নেয়া হয়। বিশ্বকাপ ক্রিকেটের জন্য স্টেডিয়াম নির্মাণ করতে গিয়ে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি অর্থ খরচ করে ফেলে এসএলসি। এর প্রভাব পড়ে এসএলসির বাজেটেও। তিন শ' মিলিয়ন থেকে বাজেট কমিয়ে আনা হয় এক শ' মিলিয়ন ডলারে। তিন টেস্ট ও পাঁচ ম্যাচের একদিনের সিরিজ খেলার জন্য এ মাসের শেষের দিকে শ্রীলঙ্কা সফরে যাবে অস্ট্রেলিয়া। দুই ম্যাচের টি-২০ সিরিজও খেলবে দল দু'টি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৭৪৬ ঘ.