ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাঁ-হাতি স্পিনার সোহরাওয়ার্দী শুভ বলেছেন, টেস্ট খেলা আমার স্বপ্ন।
জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে বুধবার সোহরাওয়ার্দী বলেন, "প্রতিটি ক্রিকেটারের স্বপ্ন থাকে টেস্ট খেলার। আমিও এর ব্যতিক্রম নই।"
স্বপ্নকে বাস্তবে রূপ দেয়ার জন্য কঠোর পরিশ্রম করছেন বলে জানান শুভ। তিনি বলেন, "টেস্ট দলে জায়গা পাওয়া সহজ কাজ নয়। তবে আমি আত্মবিশ্বাসী।"
টেস্ট দলে জায়গা পাবেন কি না, জানেন না। তবে সুযোগ পেলে নিজেকে মেলে দেয়ার প্রতিশ্র"তি দিচ্ছেন তিনি। বলেন, "টেস্ট দলে থাকবো কি না, জানি না। তবে সুযোগ পেলে ভালো করার জন্য আপ্রাণ চেষ্টা করবো।"
একদিনের দলে জায়গা পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী শুভ। তিনি বলেন, "একদিনের সিরিজে ভালো করার চেষ্টা করবো।"
দলে বেশি পরিবর্তন আনার বিপক্ষে শুভ। তিনি বলেন, "দল ভালো করতে থাকলে পরিবর্তন আনা ঠিক হবে না। কেউ বাদ পড়লে আবার ফেরার পর তাকে নতুন করে শুরু করতে হয়। এতে ধারাবাহিকতা নষ্ট হয়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২১৪৩ ঘ.
bdnews24