ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অফ-স্পিনার গ্রায়েম সোয়ান ও পেসার জেমস অ্যান্ডারসনকে ইংল্যান্ডের আক্রমণের মূল চাবিকাঠি বলে মনে করছেন ভারতের মাঝের সারির ব্যাটসম্যন রাহুল দ্রাবিড়।
তিনি বলেন, "অ্যান্ডারসন ইদানিং খুবই ভালো বল করছেন। আক্ষরিক অর্থেই তিনি ইংল্যান্ডের তুরুপের তাস। অবশ্যই সোয়ানও বিশ্বমানের বোলার।"
ইংল্যান্ড সফরে ভারত চারটি টেস্ট, পাঁচটি একদিনের ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। প্রথম টেস্ট শুরু হবে ২১ জুলাই লর্ডসে। এটি হবে টেস্ট ক্রিকেটের ইতিহাসে ২০০০তম ম্যাচ।
আক্রমণাত্মক বোলার বলেই সোয়ান অন্যদের চেয়ে আলাদা বলে উল্লেখ করে দ্রাবিড় বলেন, তিনি শুধু ব্যাটসম্যানদের বেঁধে রাখতে চান না, উইকেটও নিতে চান। বলে ফ্লাইট দিতেও তিনি ভয় পান না। তাই স্পিন ভালো খেলেন, এমন ব্যাটসম্যানদের সঙ্গে তার লড়াইটা জমবে ভালো।"
ইংল্যান্ডের মাটিতে দ্রাবিড় বরাবরই সফল। গড় ৬৫ রানেরও বেশি।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) র্যাঙ্কিংয়ে শীর্ষ দল ভারতের সঙ্গে জিতে তিন নম্বর দল ইংল্যান্ড যে এগিয়ে যেতে চাইবে সে কথা মানছেন দ্রাবিড়ও।
তিনি বলেন, "আগেরবার ইংল্যান্ড থেকে জিতে আমরা দেশে ফিরেছি। তাই এবার নিঃসন্দেহে জিততে চাইবে ইংল্যান্ড।" এখানেই থেমে থাকেননি দ্রাবিড়। বলেই চলেন, "প্রত্যেকটি সিরিজই গুরুত্বপূর্ণ। কিন্তু সা
bdnews24