ঢাকা, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্রিজটাউন টেস্টে সময়ের সঙ্গে তাল মিলিয়ে বল করতে না পারায় ভারতের অধিনায়ক মনেন্দ্র সিং ধোনির ম্যাচ ফি'র ৬০ শতাংশ জরিমানা করা হয়েছে।
এছাড়া কেটে নেয়া হয়েছে দলের সব সদস্যের ম্যাচ ফি'র ৩০ শতাংশ।
নির্ধারিত সময়ে যতো ওভার বল করার কথা ছিল, তার চেয়ে তিন ওভার বল কম করেছে ভারত।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বিধি অনুযায়ী, এক ওভার কম বল করলে অধিনায়কের ম্যাচ ফি'র ২০ শতাংশ কেটে নেয়া যেতে পারে। এক বছরের মধ্যে তিনবার তার বিরুদ্ধে এই অভিযোগ উঠলে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হতে পারে অধিনায়ককে।
এ বছর এবার নিয়ে সময়ের সঙ্গে তাল মিলিয়ে বল করতে না পারায় দ্বিতীয়বার জরিমানা গুনলেন ধোনি। জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপ টাউন টেস্টও ধোনির ম্যাচ ফি'র ৬০ শতাংশ কেটে নেয়া হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৩৩৩ ঘ.
bdnews24