২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ার ফিল্ডিং কোচ

অস্ট্রেলিয়ার ফিল্ডিং কোচ হিসেবে সাবেক উইকেটরক্ষক স্টিভ রিক্সনের নাম ঘোষণা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2011, 11:17 AM

Updated : 24 Aug 2022, 03:26 PM

ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অস্ট্রেলিয়ার ফিল্ডিং কোচ হিসেবে সাবেক উইকেটরক্ষক স্টিভ রিক্সনের নাম ঘোষণা করা হয়েছে। আগেই বোলিং কোচ হিসেবে দলের সঙ্গে যোগ দিয়েছেন ক্রেগ ম্যাকডারমট। আর জাস্টিন ল্যাঙ্গারকে দেয়া হয়েছে সহকারী কোচের দায়িত্ব। প্রধান কোচ টিম নিলসনকে সহায়তা করবেন তারা। সাবেক বেসবল খেলোয়াড় মাইক ইয়াংয়ের স্থলাভিষিক্ত হবেন ৫৭ বছর বয়সী রিক্সন। তিনি অস্ট্রেলিয়ার হয়ে খেলেন ১৩টি টেস্ট ও ৬টি একদিনের ম্যাচ। বহুদিন ধরে কোচ হিসেবে কাজ করছেন রিক্সন। ৯০'র দশকে তিনি কোচ ছিলেন নিউ সাউথ ওয়েলস ও নিউজিল্যান্ডের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এএনএম/১৭০৯ ঘ.