২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একদিনের ক্রিকেটে অনেক পরিবর্তন

আইসিসির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দ্বিতীয় দিনে রানার বাতিল, একদিনের ক্রিকেটে দুই প্রান্তেই নতুন বল এবং বোলিং-ব্যাটিং পাওয়ার প্লে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে প্রধান নির্বাহীদের কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2011, 01:02 PM

Updated : 24 Aug 2022, 03:25 PM

ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আইসিসির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দ্বিতীয় দিনে রানার বাতিল, একদিনের ক্রিকেটে দুই প্রান্তেই নতুন বল এবং বোলিং-ব্যাটিং পাওয়ার প্লে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে প্রধান নির্বাহীদের কমিটি। সোমবার প্রধান নির্বাহীদের নেয়া এই সব সিদ্ধান্ত সুপারিশ আকারে আসছে নির্বাহী বোর্ডের সভায়। নির্বাহী বোর্ডের অনুমোদন সাপেক্ষে ১ অক্টোবর থেকে এগুলো কার্যকর হবে। এক শতাব্দীরও বেশি সময় ধরে ক্রিকেটে জড়িয়ে আছে রানার। তবে সা