২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডিআরএস: ভারত বিপক্ষে, পাকিস্তান পক্ষে

সব ধরনের ক্রিকেটে সিদ্ধান্ত পর্যালোচনা পদ্ধতি (ডিআরএস) চালুর পক্ষে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আর ভারতের ক্রিকেট বোর্ড এর ঘোরতর বিরোধী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2011, 01:44 PM

Updated : 24 Aug 2022, 03:24 PM

ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সব ধরনের ক্রিকেটে সিদ্ধান্ত পর্যালোচনা পদ্ধতি (ডিআরএস) চালুর পক্ষে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আর ভারতের ক্রিকেট বোর্ড এর ঘোরতর বিরোধী। ডিআরএসের পক্ষে থাকলেও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বার্ষিক সাধারণ সভায় (এজিএম) কাউন্সিলের প্রেসিডেন্ট নির্বাচনে পর্যায়ক্রমিক পদ্ধতি পরিবর্তনের বিরোধীতা করবে পিসিবি। ভারতই একমাত্র দেশ, যারা সভায় ডিআরএসের বিপক্ষে অবস্থান নেবে বলে এরই মধ্যে ঘোষণা করেছে। পিসিবি চেয়ারম্যান ইজাজ বাট হংকংয়ে সাংবাদিকদের বলেন, "আমরা সত্যিই জানি না, কেন ভারত ডিআরএসের বিরোধীতা করছে। তবে আমরা এর পক্ষে। ডিআরএস ক্রিকেটের উন্নতিতে যে কাজে লাগবে, তার প্রমাণ বিশ্বকাপে আমরা পেয়েছি। ভবিষ্যতে এই প্রযুক্তি আরো উন্নত হবে বলে আমরা আশা করছি।" বাট বলেন, "কোনো সন্দেহ নেই, ভারত আইসিসির সবচেয়ে প্রভাবশালী সদস্য। তার মানে এই নয় যে তারা সিদ্ধান্ত চাপিয়ে দেবে এবং পাকিস্তান তা অনুসরণ করবে। আমরা তখনই ভারতকে সমর্থন করে থাকি, যখন তাদের সঙ্গে আমাদের দৃষ্টিভঙ্গী মেলে।" তিনি বলেন, "তবে আমরা আইসিসির চেয়ারম্যান নির্বাচনে পযায়ক্রমিক পদ্ধতি বাতিল এবং সরকারের হস্তক্ষেপ রোধে গঠনতন্ত্রে সংশোধনী আনা সংক্রান্ত প্রস্তাবের বিরোধীতা করবো। হংকংয়ে ২৬ জুন শুরু হতে যাচ্ছে বার্ষিক সাধারণ সভা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৯৪১ ঘ.