ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অধিনায়ক শেন ওয়ার্নে মুগ্ধ রস টেলর। নিউজিল্যান্ড দলকে জয়ের ধারায় রাখতে ওয়ার্নকে নিজের অনুপ্রেরণা মানছেন টেলর।
নতুন অধিনায়ক টেলর বলেন, অতীতে কখনো কখনো ড্রকে 'জয়' হিসেবেও দেখত নিউজিল্যান্ড। নেতৃত্ব পাওয়ার পর এই মানসিকতায় পরিবর্তন আনতে চান তিনি।
আইপিএলে রাজস্থানে রয়্যালসে ওয়ার্নের অধীনে খেলার অভিজ্ঞতা থেকে টেলর বলেন, "ওয়ার্ন যেভাবে খেলোয়াড়দের পাশে দাঁড়ায় তাতে আমি অনুপ্রাণিত। তিনি কখনো আশা ছাড়েন না।"
টেলর বলেন, "ওয়ার্ন সবচেয়ে আগ্রাসী অধিনায়কদের একজন। যে কোনো জায়গা থেকে কি করে জিততে হয় তার কাছ থেকে শিখেছি। কি করে দল এমনকি প্রত্যেকের কাছ থেকে সেরাটা আদায় করে নিতে হয় তাও তার কাছ থেকে শেখা।"
টেলর বলেন, জয়ের ক্ষুধা থাকাটাই আসল ব্যাপার। যে কোনো পরিস্থিতিতে জেতার মানসিকতা থাকলে 'টাইট ম্যাচ' অধিকাংশ ক্ষেত্রে নিজের দিকে ঘুরে যায়। সা
bdnews24