২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেমলেটের প্রশংসায় পঞ্চমুখ সাকের

টেস্ট ক্রিকেটের জন্য ক্রিস ট্রেমলেটকে ভয়ঙ্কর অস্ত্র মনে করছেন ডেভিড সাকের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2011, 02:59 PM

Updated : 24 Aug 2022, 03:20 PM

ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টেস্ট ক্রিকেটের জন্য ক্রিস ট্রেমলেটকে ভয়ঙ্কর অস্ত্র মনে করছেন ডেভিড সাকের। সাউদাম্পটনে প্রথম পালায় শ্রীলঙ্কাকে গুড়িয়ে দেয়ার পর ইংল্যান্ডের বোলিং কোচ ডেভিড সাকেরের প্রশংসা বানে ভিজেছেন ৬ ফুট ৭ ইঞ্চি উঁচু ক্রিস ট্রেমলেট। ২০ ওভার বল করে ৪৮ রানে নেন ৬ উইকেট। এটা তার সেরা বোলিং। দুই বছর আগে ওভালের নেটে কেভিন পিটারসেনের বিরুদ্ধে বল করার সময় ট্রেমলেটকে দেখে সাকেরের মুগ্ধতার শুরু। সেই সময় থেকে শিষ্যর প্রতিভা নিয়ে কোনো সন্দেহ নেই তার। সে সময়ই সাকের নিশ্চিত ছিলেন টেস্ট ক্রিকেটে কার্যকরী হবেন ট্রেমলেট। চোট আর আগ্রাসী মনোভাব না থাকায় নিজেকে অনেকটাই হারিয়ে ফেলেছিলেন হ্যাম্পশায়ারের সাবেক তারকা ট্রেমলেট। তারপরও ফিরেছেন দারুণভাবে। তিনি বলেন, "আমি ওভালের নেটে তার (ট্রেমলেট) দুটি বল দেখেই অ্যান্ডি ফ্লাওয়ারকে বলেছিলাম তিনি একজন টেস্ট ক্রিকেটার। অতীতে কি হয়েছি জানিনা, তবে তাকে ঠিক মতো সহায়তা করলে তিনি যে টেস্টে দারুণ করবেন তাতে কোনো সন্দেহ নেই। গত ১২ মাসে এই প্রমাণ সে অনেকবারই রেখেছে।" অনেক বিশেষজ্ঞ ট্রেমলেটকে ওয়েস্ট ইন্ডিজের ৬ ফুট ৮ ইঞ্চি উঁচু জোয়েল গার্নারের সঙ্গে তুলনা করা শুরু করেছেন। তবে এমন কারোর সঙ্গে তুলনার সময় এখনো আসেনি বলে মনে করেন সাকের। তিনি বলেন, "ট্রেমলেট অনেক উঁচু, অনেক বাউন্স পান। তবে এখনো গার্নারের সঙ্গে তুলনা করার সময় আসেনি। সন্দেহ নেই তিনি একজন দারুণ বোলার এবং এখনো তার অনেক উন্নতি করতে হবে।" সাকের বলেন, লর্ডসে এক সময় ছন্দ হারিয়ে ফেললেও সাউদাম্পটে ঠিকই নিজেকে ফিরে পেয়েছেন ট্রেমলেট। সময় ফিরে আসতে পারার এই দক্ষতাই আমাকে সবচেয়ে মুগ্ধ করেছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২০৫১ ঘ.