ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আম্পায়ারের সিদ্ধান্ত পর্যালোচনা পদ্ধতির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন ইংল্যান্ডের ফাস্ট বোলার ক্রিস ট্রেমলেট।
একই সঙ্গে ইংল্যান্ড সফরে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এই পদ্ধতি ব্যবহার করতে না চাওয়ায় তিনি হতবাক হয়েছেন বলে জানান।
ট্রেমলেট বলেন, "আমি এই পদ্ধতির পক্ষে। সম্ভব হলে অবশ্যই প্রযুক্তির ব্যবহার করা উচিত। জানি না, কেন তারা এটাকে প্রত্যাখান করেছে?" সিদ্ধান্ত দেয়ার ক্ষেত্রে একে নিরপেক্ষ পদ্ধতি হিসেবে অভিহিত করেন তিনি।
এবারের বিশ্বকাপে সিদ্ধান্ত পর্যালোচনা পদ্ধতি ব্যবহার করা হয়েছে।
ইংল্যান্ড-শ্রীলঙ্কা চলমান টেস্ট সিরিজেও এই পদ্ধতি ব্যবহার হচ্ছে। কার্ডিফে প্রথম টেস্টে শ্রীলঙ্কার দ্বিতীয় পালায় এই পদ্ধতি ব্যবহার করে অধিনায়ক তিলকারতে
bdnews24