২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ার শ্রীলঙ্কা সফর অগাস্টে

তিনটি টেস্ট, পাঁচটি একদিনের ও দু'টি টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচ খেলার জন্য অগাস্টে শ্রীলঙ্কা সফরে আসবে অস্ট্রেলিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2011, 02:50 PM

Updated : 24 Aug 2022, 03:18 PM

ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তিনটি টেস্ট, পাঁচটি একদিনের ও দু'টি টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচ খেলার জন্য অগাস্টে শ্রীলঙ্কা সফরে আসবে অস্ট্রেলিয়া। টেস্ট তিনটি হবে গল, পাল্লেকেলে ও কলম্বোতে। টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচ দু'টি ও প্রথম একদিনের ম্যাচ হবে পাল্লেকেলেতে। দ্বিতীয় ও তৃতীয় একদিনের ম্যাচ হবে হাম্বানটোটায় এবং চতুর্থ ও পঞ্চম একদিনের ম্যাচ হবে কলম্বোতে। এর আগে পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে হয় একটি মাত্র টেস্ট। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওই খেলা বৃষ্টিতে ভেসে যায়। ৬ অগাস্ট হবে প্রথম টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/২০৪৪ ঘ.