ঢাকা, জুন ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় নির্বাচক মোহাম্মদ ইলিয়াসের সঙ্গে চুক্তি স্থগিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
তার বিরুদ্ধে আচরণ বিধি ভঙের অভিযোগ এনেছে পিসিবি। শহিদ-আফ্রিদির সঙ্গে বোর্ডের বিতর্কে ইলিয়াসের ভূমিকা ও নিষিদ্ধ সাবেক অধিনায়ক সালমান বাটের সঙ্গে টেলিভিশন অনুষ্ঠানে অংশ নেন ইলিয়াস। বোর্ড উভয় ক্ষেত্রেই তাকে কারণ দর্শানোর নোটিশ পাঠায়।
পিসিবি'র এক বিবৃতিতে বলা হয়েছে, "ধারা ৮ ও ৯ ভাঙায় প্রাথমিক প্রতিক্রিয়ায় মোহাম্মদ ইলিয়াসের সঙ্গে চুক্তি স্থগিত করেছে বোর্ড। তার কাছে ৩ ও ৬ জুন দুটি কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়। তিনি এর জবাব দিলেও বোর্ড তাতে সন্তুষ্ট নয়। এছাড়া সতর্ক করে দেয়ার পরও তিনি টক শো'য় অংশ নেন।"
আফ্রিদির মতো ইলিয়াসের কেসও একইভাবে চলবে। শৃঙ্খলা কমিটির সঙ্গে বসতে হবে তাকে।
আফ্রিদি ইস্যুতে ৬ জুন সালমান বাটের সঙ্গে টিভি টক শোতে অংশ নেন ইলিয়াস। আইসিসি স্পট ফিক্সিংয়ের দায়ে সালমান বাটকে ৫ বছরের মুলতবীসহ ১০ বছরের জন্য নিষিদ্ধ করে। এ ব্যাপারে তদন্ত শেষ হওয়ার আগে আইসিসি কোনো মন্তব্য করতে নারাজ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/০২৫৮ ঘ.
bdnews24