২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ড্র হলো লর্ডস টেস্ট

শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের মধ্যকার লর্ডস টেস্ট শেষ পর্যন্ত ড্র হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2011, 07:22 PM

Updated : 24 Aug 2022, 03:14 PM

ঢাকা, জুন ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের মধ্যকার লর্ডস টেস্ট শেষ পর্যন্ত ড্র হয়েছে। টেস্টের পঞ্চম ও শেষ দিনে জয়ের জন্য শ্রীলঙ্কাকে ৫৮ ওভারে ৩৪৩ রানের লক্ষ্যমাত্রা বেধে দিয়েছিল ইংল্যান্ড। শ্রীলঙ্কা ৪৩ ওভারে ৩ উইকেটে হারিয়ে ১২৭ রান তোলে। এরপর দুই অধিনায়কের সম্মতিতে খেলার সমাপ্তি টেনে দেন অ্যাম্পায়ারদ্বয়। এর আগে পঞ্চম দিনের শুরুতে ব্যাট করতে নামে ইংল্যান্ড। আগের দিনের ১৫৬ রানের সঙ্গে আরও ১৭৯ রান যোগ করার পর দ্বিতীয় পালা ঘোষণা করেন ইংল্যান্ড অধিনায়ক অ্যান্ড্র স্ট্রাউস। অ্যালিস্টার কুক তুলে নেন নিজের টেস্ট ক্রিকেট জীবনের ১৮তম শতক। এছাড়া ইয়ার বেলের ঝড়ো ৫৭ (৪৩ বলে) ও জোনাথন ট্রটের ৫৮ (৭৫ বলে) রানের কল্যাণে ইংল্যান্ডের পালা দাড়ায় ৭ উইকেটে ৩৩৫ রানে। রঙ্গনা হেরাথ ৮৭ রানের বিনিময়ে নেন ৩ উইকেট। প্রথম পালায় ইংল্যান্ডের চেয়ে ৭ রানে পিছিয়ে ছিল দিলশানের দল। তাই ১ - ০ তে পিছিয়ে পড়া সিরিজে সমতায় ফিরতে সফরকারী শ্রীলঙ্কার প্রয়োজন হয় ৫৮ ওভারে ৩৪৩ রান। কার্ডিফ টেস্টকে মাথায় রেখে জয়ের জন্য ব্যাট করেনি শ্রীলঙ্কা। ওই টেস্টের দ্বিতীয় পালায় হুড়মুড় করে ভেঙ্গে পড়েছিল তাদের তারকা সমৃদ্ধ ব্যাটিংসারি। আর লর্ডস টেস্টের প্রথম পালাতেও হয়েছে একই কান্ড। দিলশানের দুর্দান্ত ব্যাটিংয়ে উড়ে চলা শ্রীলঙ্কা শেষ ১২ রানে হারায় ৪ উইকেট। নিশ্চিত লিডের জায়গায় পিছিয়ে পড়ে ৭ রানে। ১৩ রানের সময় কুমার সাঙ্কাকারাকে (১২) বিদায় করে কার্ডিফ টেস্টের দ্বিতীয় পালার পুনরাবৃত্তির ইঙ্গিত দেন ক্রিস টিমলেট।। তার ওপর বুড়ো আঙ্গুলে চোটের কারণে অধিনায়ক দিলশানের ব্যাট করাটাও নিশ্চিত ছিল না। পারানাভিতানা ও জয়াবর্ধনে তাই দেখে-শুনে ব্যাট চালাতে াকেন। দলীয় ৬৬ রানে জয়াবর্ধনে (২৫) সাজঘরের পথ ধরেন। কিছুক্ষন পর ৪৪ রান করা পারানাভিতানাও বিদায় নিলে চাপে পড়ে যায় শ্রীলঙ্কা। বাকী সময়টুকুতে আর কোনো বিপদ হতে দেন নি সামারাভিরা (১৭) ও প্রসন্ন জয়াবর্ধনে (১২)। প্রথম পালায় ইংল্যান্ড করেছিল ৪৮৬ রান। জবাবে শ্রীলঙ্কার সংগ্রহ করে ৪৭৯ রান। ৩ টেস্টের সিরিজে ইংল্যান্ড ১-০ তে এগিয়ে আছে। প্রথম পালায় ১৯৩ রানের দুর্দান্ত ইনিংসের জন্য ম্যাচ সেরা নির্বাচিত হন শ্রীলঙ্কার অধিনায়ক তিলকারতে