ঢাকা, জুন ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আরো কয়েক বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে চান ভারতের সবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।
একটি শিক্ষা মেলায় ছাত্ররা গাঙ্গুলিকে প্রশ্ন করেন, ভারতের জাতীয় দলের কোচ হিসেবে তাকে দেখা যাবে কিনা? জবাবে গাঙ্গুলি বলেন, "আমি আরো কয়েক বছর আইপিএলে খেলতে চাই। হয়তো চার-পাঁচ বছর পর আমি অন্য চিন্তা করবো।"
আইপিএলের চতুর্থ আসরের নিলামে গাঙ্গুলিকে কোনো দলই কেনেনি। পরে পুনা ওয়ারিয়র্সের হয়ে মাঠে নামেন তিনি।
তার স্মরণীয় টেস্ট কোনটি জানতে চাওয়া হলে গাঙ্গুলি বলেন, "লর্ডসে তার প্রথম টেস্টটি।" এই টেস্টটি তার খেলোয়াড়ী জীবনের ভিত্তি গড়ে দেয়।"
অস্ট্রেলিয়ায় শতক হাকানো ইনিংসটি গাঙ্গুলির ক্রিকেট-জীবনের সেরা। এছাড়া কানপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তার ৯০ রানের পালাটিকেও মনে রেখেছেন তিনি।
বোলারদের মধ্যে অস্ট্রেলিয়ার পেসার গ্লেন ম্যাকগ্রার বিপক্ষে খেলা সবচেয়ে কঠিন বলে মনে করেন গাঙ্গুলি।
সব শেষে ছাত্রদের উপদেশ দিতে গিয়ে গাঙ্গুলি বলেন, সাফল্য পেতে হলে অবশ্যই দুঃচিন্তা ঝেড়ে ফেলতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৯০৭ ঘ.
bdnews24