২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েস্ট ইন্ডিজ সফরের পরই জানা যাবে ভারতের ভবিষ্যৎ: রিচার্ডস

স্যার ভিভিয়ান রিচার্ডস মনে করছেন, ভারতের দ্বিতীয় সারির দল খর্ব শক্তির ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে কেমন খেলে, তা দেখার পরই কেবল জানা যাবে ভারত ক্রিকেট বিশ্বের ওপর ছড়ি ঘোরাতে পারবে কি না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2011, 12:59 PM

Updated : 24 Aug 2022, 03:12 PM

ঢাকা, জুন ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্যার ভিভিয়ান রিচার্ডস মনে করছেন, ভারতের দ্বিতীয় সারির দল খর্ব শক্তির ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে কেমন খেলে, তা দেখার পরই কেবল জানা যাবে ভারত ক্রিকেট বিশ্বের ওপর ছড়ি ঘোরাতে পারবে কি না। তিনি বলেন, "আপনি তখনই বলতে পারবেন যে ভারত-রাজত্বের শুরু হলো, যখন দেখা যাবে বেঞ্চের শক্তি মূল খেলোয়াড়দের নিয়ে গড়া দলের সমান শক্তিশালী।" "আমি মন থেকেই বলছি, ভারতের তরুণ ক্রিকেটাররা খুবই ভালো খেলে" বলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের র‌্যাঙ্কিংয়ে ভারত এখন শীর্ষে রয়েছে। এছাড়া একদিনের ক্রিকেটেও বিশ্ব চ্যাম্পিয়ন দেশটি। শচীন টেন্ডুলকার, বীরেন্দর শেবাগ, গৌতম গম্ভির ও যুবরাজ সিং-এর মতো সিনিয়র ক্রিকেটারদের ছাড়াই ভারত দল ওয়েস্ট ইন্ডিজ সফর করছেন। অত্যধিক খেলার পাশাপাশি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেটে নেতিবাচক প্রভাব ফেলছে বলে অনেকে মনে করছেন। কিন্তু আইপিএল নিয়ে রিচার্ডসের মনোভাব মিশ্র। এ প্রসঙ্গে তিনি বলেন, "আইপিএল'র খেলা আমার ভালো লাগে। কেননা ক্রিকেটে এটি উত্তেজনা এনেছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৮১১ ঘ.