২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সন্তুষ্ট নন টেন্ডুলকার

ব্যাটিংয়ের যত রেকর্ড তার প্রায় সবই মুঠোয় ভরে ফেলেছেন, তারপরও শচীন টেন্ডুলকার বলছেন, তিনি এখনো তার ক্রিকেট-জীবন নিয়ে সন্তুষ্ট নন। সন্তুষ্টিকে তিনি থেমে যাওয়ার শুরু বলে মনে করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2011, 12:02 PM

Updated : 24 Aug 2022, 03:12 PM

ঢাকা, জুন ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্যাটিংয়ের যত রেকর্ড তার প্রায় সবই মুঠোয় ভরে ফেলেছেন, তারপরও শচীন টেন্ডুলকার বলছেন, তিনি এখনো তার ক্রিকেট-জীবন নিয়ে সন্তুষ্ট নন। সন্তুষ্টিকে তিনি থেমে যাওয়ার শুরু বলে মনে করেন। 'স্কাই স্পোর্টস ম্যাগাজিন'-এর সর্বশেষ সংখ্যায় তিনি বলেন, "কোনো কিছু জয় করা কিংবা শতক হাঁকালে বলতে পারেন যে আপনি খুশি হয়েছেন, কিন্তু সন্তুষ্ট হয়েছেন বলতে পারেন না।" এর ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, "যখনই আপনি সন্তুষ্টি বোধ করা শুরু করবেন, তখনই শুরু হবে আপনার থেমে যাওয়া।" এরপর শচীন বলেন, "আমার ক্রিকেট-জীবনে যা করেছি, তাতে আমি সন্তুষ্ট নই।" এমন কি, অবসর নেয়ার কথাও তিনি চিন্তা করেন না বলে জানান। যদিও দুই দশকেরও বেশি সময় ধরে তিনি আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন। তিনি বলেন, "আমি আগের মতো এখনো ক্রিকেটকে ভালোবাসি। ছেলেবেলাতে আমি দেশের হয়ে খেলার স্বপ্ন দেখতাম এবং এখনো তাই দেখি।" "ক্রিকেট ছাড়া জীবনের কথা চিন্তাও করা যায় না," বলেন ৩৮ বছর বয়সী টেন্ডুলকার, "এখনো তার হৃদয়জুড়ে কেবল ক্রিকেটই রয়ে গেছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৭৩২ ঘ.