২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাম প্রত্যাহার করে নিলেন আফ্রিদি

ব্যক্তিগত কারণ দেখিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ একদিনের সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2011, 11:22 AM

Updated : 24 Aug 2022, 03:08 PM

ঢাকা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্যক্তিগত কারণ দেখিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ একদিনের সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ইএসপিএনক্রিকইনফোকে এই তথ্য জানিয়েছে। পিসিবি'র মুখপাত্র নাদিম সারওয়ার বলেন, "বাবার অসুস্থতার জন্য আফ্রিদি আরো কিছুদিন যুক্তরাষ্ট্রে থাকতে চান। তাই আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে তিনি দলের সঙ্গে থাকতে পারবেন না।" গতকালই সংবাদ বেরিয়ে ছিলো যে আফ্রিদিকে একদিনের দলের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়ায় তিনি বোর্ডের উপর অসন্তুষ্ট হয়েছেন। এমন কি স্থানীয় সাংবাদিকরা বলেছিলেন, আফ্রিদি অবসরের ঘোষণাও দিতে পারেন। গত সপ্তাহে আফ্রিদিকে সরিয়ে টেস্ট দলের অধিনায়ক মিসবাহ-উল-হকের হাতে একদিনের দলের দায়িত্ব তুলে দেয় পিসিবি। প্রায় তিন বছরের মধ্যে এই নিয়ে পাঁচবার একদিনের দলের ও ছায়বার টেস্ট দলের অধিনায়ক পরিবর্তন করেলো পাকিস্তান। ২৮ ও ৩০ মে দুটি একদিনের ম্যাচ খেলতে বুধবার পাকিস্তানে পৌঁছানোর কথা আয়ারল্যান্ডের। পাকিস্তানের লাহোরে ২০০৯ সালের মার্চে শ্রীলঙ্কার ক্রিকেটারদের বহনকারী বাসের উপর সন্ত্রাসী হামলার পর এই প্রথম কোনো আন্তর্জাতিক ক্রিকেটদল পাকিস্তান সফরে আসছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৭০৬ ঘ.