২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'অ্যাশেজের চেয়ে ভারতের মাটিতে জেতা কঠিন'

ভারতের মাটিতে দেশটিকে হারানো অ্যাশেজ জয়ের চেয়ে কঠিন বলে মনে করেন ইংল্যান্ডের অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2011, 01:32 PM

Updated : 24 Aug 2022, 03:08 PM

ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতের মাটিতে দেশটিকে হারানো অ্যাশেজ জয়ের চেয়ে কঠিন বলে মনে করেন ইংল্যান্ডের অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস। অ্যাশেজ সিরিজ জয়কে ইংল্যান্ডের সর্বোচ্চ লক্ষ্য বলে মনে করেন না স্ট্রাউস। তিনি চান ভারতের মাটিতে দেশটিকে হারাতে। এর আগে দেশের ও অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাশেজ জেতে ইংল্যান্ড। ডেইলি মেইলে স্ট্রাউস বলেন, দেশের ও ভারতের মাটিতে দেশটির সঙ্গে খেলার পরই কেবল বোঝা যাবে ইংল্যান্ডের দল কতটা উন্নতি করেছে। তিনি আরো বলেন, "অ্যাশেজ নিঃসন্দেহে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু এখন এর বাইরেও আমাদের ভাবা দরকার। ভারত ও দক্ষিণ আফ্রিকার মতো দলকে তাদের ও দেশের মাটিতে নিয়মিত হারাতে হবে।" অস্ট্রেলিয়ার চেয়ে ভারতের পরিবেশ অনেক বেশি আলাদা বলে মনে করেন স্ট্রাউস। বলেন, "আমরা ভারতকে তাদের মাটিতে টেস্ট সিরিজে কখনোই হারাতে পারিনি। বিশ্বের সেরা দল হতে চাইলে ভারতের মাটিতে তাদের হারাতে হবে।" ২৬ মে অ্যাশেজ জয় নিয়ে স্ট্রাউসের বই 'উইনিং দ্য অ্যাশেজ ডাউন আন্ডার: দ্য ক্যাপটেন্স স্টোরি' প্রকাশ করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৯২০ ঘ.