২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একাডেমির ক্লাশ ও প্রশিক্ষণ শুরু

জিপি-বিসিবি জাতীয় ক্রিকেট একাডেমির ক্লাশ ও প্রশিক্ষণ শনিবার শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2011, 04:14 PM

Updated : 24 Aug 2022, 03:07 PM

ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জিপি-বিসিবি জাতীয় ক্রিকেট একাডেমির ক্লাশ ও প্রশিক্ষণ শনিবার শুরু হয়েছে। চলবে আগামী বছরের ১৫ এপ্রিল পর্যন্ত। এতে থাকছেন ২৪ ক্রিকেটার। সবকিছু দেখভাল করবেন প্রধান কোচ রস টার্নার। এতে ক্রিকেটারদের শারীরিক ও মানসিক দক্ষতা বাড়ানোর ওপর জোর দেয়া হবে। নজর দেয়া হবে ব্যক্তিগত দক্ষতা বাড়ানোর ওপরও। এছাড়া ক্রিকেটারদের ব্যক্তিগত সমস্যা নিয়েও কাজ করা হবে। অংশ নেয়া ক্রিকেটাররা হলেন আনামুল হক, মমিনুল হক, সৌম্য সরকার, ফজলে মাহমুদ, মাইশুকুর রহমান, আব্দুল মজিদ, তাসামুল হক, মাহমুদুল হাসান, মোহাম্মদ রাহী, সাব্বির রহমান, আলাউদ্দিন বাবু, কামরুল ইসলাম রাব্বি, আল-আমীন, শিহাব আহমেদ, আসিফ আহমেদ, সানজামুল ইসলাম, শাকের আহমেদ, তানভীর হায়দার খান, সোহাগ গাজী, নাজমুল হোসেন, নুরুল হোসেন, মুক্তার আলী, কামরুল ইসলাম কামরুল ও আবুল হাসান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২২০৩ ঘ.