২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুম্বাইয়ের বিপক্ষে রাজস্থানের ১০ উইকেটের জয়

মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ১০ উইকেটের বড় জয় পেয়েছে রাজস্থান রয়্যালস। তখনো হাতে ছিল ৪১ বল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2011, 05:37 PM

Updated : 24 Aug 2022, 03:06 PM

ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ১০ উইকেটের বড় জয় পেয়েছে রাজস্থান রয়্যালস। তখনো হাতে ছিল ৪১ বল। ১৪ খেলায় এটি রাজস্থানের ষষ্ঠ জয়। ১৩ পয়েন্ট নিয়ে দলটি রয়েছে তালিকার ষষ্ঠ স্থানে। অন্যদিকে ১৩ খেলায় এটি মুম্বাইয়ের পঞ্চম পরাজয়। ১৬ পয়েন্ট নিয়ে দলটি রয়েছে চতুর্থ স্থানে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ৬৬তম খেলায় শুক্রবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে মুম্বাই রোহিত শর্মার অর্ধশতকের সুবাদে ৫ উইকেটে ১৩৩ রান করে। জবাবে শেন ওয়াটসনের অপরাজিত অর্ধশতকের সুবাদে ১৩ ওভার ১ বলে কোনো উইকেট না হারিয়ে জয়ের লক্ষ্য ১৩৪ রানে পৌঁছে যায় রাজস্থান। লক্ষ্য তাড়া করতে নেমে মুম্বাইয়ে বোলারদের কোনো সুযোগই দেননি ওয়াটসন ও রাহুল দ্রাবিড়। দলের অন্য ব্যাটসম্যানদেরও কিছু করার সুযোগ দেননি তারা। একপ্রান্তে দ্র্রাবিড়ের হিসেবি ব্যাটিং অন্যপ্রান্তে ওয়াটসনের আগ্রাসী ব্যাটিংয়ে জবাব জানা ছিলোনা মুম্বাই বোলারদের। শেষ পর্যন্ত ওয়াটসন অপরাজিত ছিলেন ৮৯ রানে। দ্রাবিড় ৪৩। ওয়াটসন তার ৪৭ বলের ইনিংস সাজান ৯টি চার ও ৬টি ছয়ের সাহায্যে। অন্যদিকে দ্রাবিড়ের ৩২ বলের ইনিংসে রয়েছে ৬টি চার। এর আগে শুরুতেই উইকেট হারিয়ে বিপদে পড়ে মুম্বাই। শুরু করেও নিজের ইনিংস বড় করতে পারেননি শচীন টেন্ডুলকার ৩১ ও কিয়েরন পোলার্ড ২০। দু'অঙ্কে পৌঁছার আগেই বিদায় নেন আম্বতি রাইডু ২ ও থিরুমালাসেট্টি সুমন ৫। দলকে লড়াইয়ের পুঁজি গড়ে দেন রোহিত। শেষ ওভারে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে করেন ৫৮ রান। তার ৪৭ বলের ইনিংসে ৫টি চার ও ১টি ছয় রয়েছে। রাজস্থানের পক্ষে ওয়াটসন ৩ উইকেট নেন ১৯ রানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২৩৩২ ঘ.