২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ আয়-ব্যয়ের হিসাব দেবে বিসিবি

বিশ্বকাপ ক্রিকেটের আয়-ব্যয়ের হিসাব এক মাসের মধ্যে ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিকে দেবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি আহম মুস্তফা কামাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2011, 03:05 PM

Updated : 24 Aug 2022, 03:06 PM

মঈনুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বকাপ ক্রিকেটের আয়-ব্যয়ের হিসাব এক মাসের মধ্যে ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিকে দেবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি আহম মুস্তফা কামাল। বৃহস্পতিবার সংসদ ভবনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে হাজির হয়ে তিনি এ কথা জানান। এর আগে বৈঠকে ডাকার পরও কয়েক দফা অনুপস্থিত থাকায় মুস্তফা কামালকে ২৪তম বৈঠকে তলব করে এ স্থায়ী কমিটি। মুস্তফা কামালের বিরুদ্ধে নানা অভিযোগ নিয়ে প্রধানমন্ত্রীর কাছে মৌখিক নালিশও করেছে স্থায়ী কমিটি। এছাড়া বিশ্বকাপ আয়োজন ও ব্যবস্থাপনায় ত্র"টি, আসরের আয়-ব্যয় এবং খেলোয়াড়দের বাজে পারফর্মেন্সের কারণে বিসিবি সভাপতি সমালোচিত হন। স্থায়ী কমিটির সভাপতি রাসেল জানান, বৃহস্পতিবারের বৈঠকে হাজির হয়ে শুরুতেই কয়েক দফা অনুপস্থিতির জন্য দুঃখ প্রকাশ করেছেন মুস্তফা কামাল। কমিটির তলবের পর বৈঠকে হাজিরা দেওয়া বিষয়ে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি সভাপতি বলেন, "কমিটি যে কাউকে ডাকতে পারে। এটাই গণতন্ত্র সৌন্দর্য্য। আমিও বৈঠকে এসে বিশ্বকাপে বাংলাদেশ কতটুকু ভালো করেছে, কতটুকু খারাপ করেছে তা স্পষ্ট করেছি।" এক মাসের মধ্যে বিশ্বকাপের আয়-ব্যয়ের হিসাব যুব ও ক্রীড়া মন্ত্রণালয় স