২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উইন্ডিজ ক্রিকেটারদের দিকে বিগ ব্যাশ দলগুলোর নজর

অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি আসর বিগ ব্যাশের দলগুলো আন্তর্জাতিক ক্রিকেটারের জন্য তাকিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজের দিকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2011, 01:59 PM

Updated : 24 Aug 2022, 03:05 PM

ঢাকা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি আসর বিগ ব্যাশের দলগুলো আন্তর্জাতিক ক্রিকেটারের জন্য তাকিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজের দিকে। ক্রিকেটের ব্যস্ত সূচীতে আগামী গ্রীষ্মে একমাত্র ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারই হতে পারেন তাদের একমাত্র অবলম্বন। ক্রিস গেইল, কিয়েরন পোলার্ড, ডোয়াইন ব্র্যাভো জাতীয় দলের হয়ে পাকিস্তানের বিপক্ষে টেস্ট নয়, ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি আসর আইপিএলে খেলছেন। এদের দিকেই বিগ ব্যাশ দলগুলোর নজর বেশি থাকলেও মোটেও পিছিয়ে থাকবেন না ড্যারেন ব্র্যাভো, কেমার রোচ কিংবা ড্যারেন সামি। গেইল (ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া), পোলার্ড (সাউথ অস্ট্রেলিয়া) ও ডোয়াইন (ভিক্টোরিয়া) এর আগে অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে খেলেছেন। সে কারণে অন্যদের চেয়ে প্রস্তাব তারাই একটু বেশি পেতে পারেন। বিগ ব্যাশের সম্ভাব্য সময় জানুয়ারি/ডিসেম্বরে একমাত্র ওয়েস্ট ইন্ডিজই সেভাবে কোনো দ্বিপাক্ষিক সিরিজের জন্য প্রতিশ্র"তিবদ্ধ নয়। ভারতের ক্রিকেট বোর্ড বিগ ব্যাশে নিজেদের ক্রিকেটারদের খেলার সম্ভাবনা নাকচ করে দিয়েছে। এছাড়া দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, পাকিস্তান, নিউজিল্যান্ড, বাংলাদেশ এমনকি জিম্বাবুয়েও সে সময়ে আন্তর্জাতিক সিরিজের জন্য প্রতিশ্র"তিবদ্ধ। ইংল্যান্ডের জনা কয়েক ক্রিকেটারকে পাওয়া যেতে পারে। তবে সেটা পাকিস্তানের বিপক্ষে সিরিজের সময় সূচীর উপর নির্ভর করছে। শহিদ আফ্রিদি, লাসিথ মালিঙ্গাকে পাওয়া যেতে পারে। তবে মুত্তিয়া মুরালিধরন থাকছেন না। অস্ট্রেলিয়ায় ফেরার বদলে তিনি নিউজিল্যান্ডে টি-টোয়েন্টি খেলার সিদ্ধান্ত নিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৯৫০ ঘ.