২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের একদিনের দলের নেতৃত্বে গম্ভির

ওয়েস্ট ইন্ডিজ সফরে একদিনের সিরিজে খর্ব শক্তির ভারত দলের নেতৃত্ব দেবেন গৌতম গম্ভির।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2011, 05:44 PM

Updated : 24 Aug 2022, 03:04 PM

ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়েস্ট ইন্ডিজ সফরে একদিনের সিরিজে খর্ব শক্তির ভারত দলের নেতৃত্ব দেবেন গৌতম গম্ভির। চোট অথবা বিশ্রামের কারণে শচীন টেন্ডুলকার ও অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিসহ নিয়মিত একাদশের পাঁচ ক্রিকেটার খেলছেন না একদিনের সিরিজে। সিরিজের জন্য ১৬ সদস্যের দলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ও রঞ্জি ট্রফিতে ভালো খেলেছেন, এমন ক্রিকেটাররা ডাক পেয়েছেন। তাদের মধ্যে রয়েছেন সুব্রামনিয়াম বদ্রিনাথ, রোহিত শর্মা ও পার্থিব প্যাটেল। এছাড়া বিনয় কুমার, ইশান্ত শর্মা ও অমিত মিশ্র দলে ফিরেছেন। আহত থাকায় দল থেকে বাদ পড়েছেন আশীষ নেহরা। এছাড়া ইদানিং ভালো খেলতে না পারায় বাদ পড়েছেন শ্রীশান্ত ও পিযুষ চাওলা। তাদের জায়গায় দলে নেয়া হয়েছে তাদের। বিশ্রাম দেয়া হয়েছে জহির খানকে। তার বদলে দলে ফিরেছেন প্রভিন কুমার। চোটের কারণে বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছিলেন তিনি। ভারতের প্রধান নির্বাচক কৃষ্ণমাচারি শ্রীকান্ত বলেন, "ওয়েস্ট ইন্ডিজে ভালো খেলার পাশাপাশি জয়ের ব্যাপারে আমরা আশাবাদী।" এবারই প্রথম দলের নেতৃত্ব দিচ্ছেন না গম্ভির। এর আগেও দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে দলের নেতৃত্ব দেন তিনি। পাঁচ ম্যাচের সিরিজের সব খেলায় হার মানে নিউজিল্যান্ড। দল: গৌতম গম্ভির (অধিনায়ক), সুরেশ রায়না, পার্থিব প্যাটেল (উইকেটরক্ষক), বিরাট কোহলি, যুবরাজ সিং, সুব্রামনিয়াম বদ্রিনাথ, রোহিত শর্মা, হরভজন সিং, রবীচন্দ্রন অশ্বিন, প্রভিন কুমার, ইশান্ত শর্মা, মুনাফ প্যাটেল, বিনয় কুমার, ইউসুফ পাঠান, অমিত মিশ্র ও ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২৩৩২ ঘ.