ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেয়েদের ক্লাব ক্রিকেট টুর্নামেন্টে গুলশান ইয়ুথকে ৯৫ রানে হারিয়েছে বিকেএসপি।
বিকেএসপিতে বৃহস্পতিবার বি গ্র"পের খেলায় টস জিতে ব্যাট করতে নেমে ৩৯ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৪৭ রান করে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। জবাবে ১৮ ওভার ১ বলে ৫২ রানে গুড়িয়ে যায় গুলশান ইয়ুথের ইনিংস।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারায় গুলশান। দলের মাত্র একজন, পিঙ্কি সানোয়ার (১৭) পৌঁছান দু'অঙ্কে। অন্যরা সেভাবে দায়িত্ব নিয়ে খেলতে না পারায় ১৩১ বল থাকতেই গুটিয়ে যায় দলটি।
বিকেএসপির পক্ষে পূজা দাস শূন্য রানে নেন ৩ উইকেট। সুমনা আক্তার ২ উইকেট নেন ১১ রানে।
এর আগে দুই উদ্বোধনী ব্যাটসম্যান ভালো ভীত গড়ে দেয়ার পরেও ৬ বল বাকি থাকতে গুটিয়ে যায় বিকেএসপি। ফারজানা আক্তার ও অধিনায়ক শারমীন আক্তার উইদ্বোধনী জুটিতে করেন ৫৫ রান। ২৫ রান করে ফারজানা বিদায় নিলে প্রথম ধাক্কা খায় বিকেএসপি।
২১তম ওভারে দলীয় ৮৩ রানে ফারজানাকে অনুসরণ করেন শারমীন (৩৩)। এ দুজন সাজঘরে ফেরার পর একাই লড়াই করেছেন ফারজানা হক। শেষ পর্যন্ত ৪৬ রানে অপরাজিত ছিলেন তিনি। এ রান করতে ৭১ বল খেলেন তিনি।
অন্য ব্যাটসম্যানরা সেভাবে সঙ্গ দিতে পারেন নি ফারজানাকে। শেষ ৭ ব্যাটসম্যানের ব্যাট থেকে আসে কেবল ২৪ রান। এছাড়া অতিরিক্ত খাত থেকে আসে ১৮ রান।
গুলশানের পক্ষে হালিমা ৪ উইকেট নেন ২৯ রানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৯৫৪ ঘ.
bdnews24