২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ার নতুন বোলিং কোচ ম্যাকডারমট

অস্ট্রেলিয়ার বোলিং কোচ হিসেবে দেশটির সাবেক ফাস্ট বোলার ক্রেগ ম্যাকডারমটের নাম ঘোষণা করা হয়েছে। দক্ষিণ আফ্রিকার অ্যালেন ডোনাল্ডের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2011, 10:45 AM

Updated : 24 Aug 2022, 03:03 PM

ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অস্ট্রেলিয়ার বোলিং কোচ হিসেবে দেশটির সাবেক ফাস্ট বোলার ক্রেগ ম্যাকডারমটের নাম ঘোষণা করা হয়েছে। দক্ষিণ আফ্রিকার অ্যালেন ডোনাল্ডের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান মাইকেল ব্রাউন বৃহস্পতিবার এই কথা জানান। ম্যাকডারমট বলেন, "অস্ট্রেলিয়ার ক্রিকেট দলে ফিরতে পারাটা দারুণ। আমি অস্ট্রেলিয়ার বোলার ও বাকি দলের সঙ্গে কাজ শুরু করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।" "আমাদের সামনে বেশ কিছু কঠিন সফর রয়েছে। আমি অস্ট্রেলিয়ার ক্রিকেটকে সাহায্য করার সুযোগ পেয়ে দারুণ আনন্দিত। আমার চেষ্টা থাকবে সব ধরণের ক্রিকেটে অস্ট্রেলিয়ায় শীর্ষ স্থান পুনরুদ্ধার করা।" ১৯৯৬ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ম্যাকডারমট। ৭১টি টেস্ট ম্যাচ খেলা ম্যাকডেরমোট ২৯১টি উইকেট শিকার করেছেন। ব্রাউন বলেন, "আন্তর্জাতিক ক্রিকেটে তার (ম্যাকডারমট) রেকর্ড বেশ ভালো। স