২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অনূর্ধ্ব-১৬ ক্রিকেটের শিরোপা ঢাকা-দক্ষিণের

চূড়ান্ত খেলায় বরিশাল বিভাগকে হারিয়ে স্ট্যান্ডার্ট চার্টার্ড ইয়াং টাইগার্স জাতীয় অনূর্ধ্ব-১৬ ক্রিকেট প্রতিযোগিতার শিরোপা জিতেছে ঢাকা বিভাগ (দক্ষিণ)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2011, 04:31 PM

Updated : 24 Aug 2022, 03:02 PM

ঢাকা, মে ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চূড়ান্ত খেলায় বরিশাল বিভাগকে হারিয়ে স্ট্যান্ডার্ট চার্টার্ড ইয়াং টাইগার্স জাতীয় অনূর্ধ্ব-১৬ ক্রিকেট প্রতিযোগিতার শিরোপা জিতেছে ঢাকা বিভাগ (দক্ষিণ)। বরিশালে সোমবার দুই দিনের খেলাটি অমীমাংসিতভাবে শেষ হয়। তবে প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে ঢাকা বিভাগকে (দক্ষিণ) জয়ী ঘোষণা করা হয়। প্রথম পালায় অদিপ হোসেন রাব্বির অর্ধশতকের সুবাদে ঢাকা ২৫১ রান করে। জবাবে বরিশাল করে ১৫৪। দ্বিতীয় দিন খেলা শেষ হওয়ার আগে দ্বিতীয় পালায় ঢাকা ১ উইকেটে তোলে ৫৫ রান। ম্যাচের সেরা খেলোয়াড় হন রাব্বি। ইমতিয়াজ আহমেদ সীমান্ত ২৫৯ রান ও ১৮ উইকেট নিয়ে প্রতিযোগিতার সেরা খেলোয়াড় হন। প্রতিযোগিতায় সব চেয়ে বেশি ৩৩ নেন উইকেট ঢাকার শামসুল হোসেন শুভ। সব চেয়ে বেশি ৩৪০ রান করেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) কামরান আমির। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২১১৯ ঘ.