২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াকার-আফ্রিদি মতবিরোধ

পাকিস্তানের একদিনের ক্রিকেট দলের অধিনায়ক শহিদ আফ্রিদির সঙ্গে কোচ ওয়াকার ইউনুসের মতবিরোধ দেখা দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2011, 11:20 AM

Updated : 24 Aug 2022, 03:02 PM

ঢাকা, মে ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তানের একদিনের ক্রিকেট দলের অধিনায়ক শহিদ আফ্রিদির সঙ্গে কোচ ওয়াকার ইউনুসের মতবিরোধ দেখা দিয়েছে। ওয়েস্ট ইন্ডিজ থেকে করাচিতে ফেরার পর আফ্রিদির বক্তব্যে বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। ওয়েস্ট ইন্ডিজ সফরে পাঁচ ম্যাচের একদিনের সিরিজ ৩-২ এ জেতে পাকিস্তান। তবে শেষ দু'টো খেলায় হেরে যাওয়ায় হতাশ পাকিস্তান। সফরে মূল একাদশ নির্বাচনের দায়িত্বে ছিলেন আফ্রিদি, ওয়াকার ও দলের ম্যানেজার ইন্তেখাব আলম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চতুর্থ একদিনের খেলার আগে দল নির্বাচন নিয়ে বিরোধ লাগে ওয়াকার ও আফ্রিদির। তাই সভা থেকে বের হয়ে যান আফ্রিদি। পরে ইন্তেখাব আলমের অনুরোধে সভায় ফিরে আসেন আফ্রিদি। বৃষ্টি-বিঘি