২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এসেক্সে সাউদি

ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতায় এসেক্স'র হয়ে মাঠে নামবেন নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি। সে জন্য দলটির সঙ্গে তিনি একটি চুুক্তিও সই করছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2011, 02:17 PM

Updated : 24 Aug 2022, 03:01 PM

ঢাকা, মে ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতায় এসেক্স'র হয়ে মাঠে নামবেন নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি। সে জন্য দলটির সঙ্গে তিনি একটি চুুক্তিও সই করছেন। সাউদি এসেক্সে সতীর্থ হিসেবে পাচ্ছেন তার দেশের অলরাউন্ডার স্কট স্টাইরিসকে। এসেক্সের কোচ পল গ্রেসন দলে সাউদিকে নিতে পেরে খুব খুশি। এতে বোলিং আক্রমণ নিয়ে তার ভাবনা অনেকটাই কমবে বলে জানিয়েছেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, "দলে সাউদিকে পেয়ে আমরা খুবই খুশি। তার অভিজ্ঞতা দলের কাজে আসবে। গত ১৮ মাস ধরে তিনি চমৎকার ক্রিকেট খেলছেন। তাকে দলে দেখার অপেক্ষায় আছি আমি।" ২০১১ সালের বিশ্বকাপে নিউজিল্যান্ডের হয়ে ১৭.৩৩ গড়ে ১৮ উইকেট নেন সাউদি। আর তার দল পৌছায় শেষ চারে। টি-টোয়েন্টিতেও সমান কার্যকর সাউদি। ১৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলে নিয়েছেন ২২ উইকেট। এর মধ্যে পাকিস্তানের বিপক্ষে ৫ উইকেট নেন ৩৩ রানে। গ্রেসন বলেন, "সাদা বলে সত্যিই অসাধারণ সাউদি।" নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের ছাড়পত্র পেলে এসেক্সে যোগ দেবেন সাউদি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিএ/টিআর/১৯০৫ ঘ.