২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেস্ট দলে থাকতে পারেন চন্দরপাল

শিবনারায়ন চন্দরপাল ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের মধ্যে চলমান সঙ্কট আপাত সমাধানের পথে হাঁটছে। পাকিস্তানের বিপক্ষে আসছে সপ্তাহে শুরু হতে যাওয়া টেস্ট দলে চন্দরপালকে রাখা হতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2011, 03:48 PM

Updated : 24 Aug 2022, 03:00 PM

ঢাকা, মে ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিবনারায়ন চন্দরপাল ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের মধ্যে চলমান সঙ্কট আপাত সমাধানের পথে হাঁটছে। পাকিস্তানের বিপক্ষে আসছে সপ্তাহে শুরু হতে যাওয়া টেস্ট দলে চন্দরপালকে রাখা হতে পারে। এখন পর্যন্ত বোর্ড প্রথম টেস্টের জন্য দল ঘোষণা না করলেও ইএসপিএনক্রিকইনফো নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, টেস্ট দলে থাকছেন চন্দরপাল। পাকিস্তানের বিপক্ষে একদিনের সিরিজে দল থেকে বাদ পড়েন চন্দরপাল। ২০০৯ এর মাঝামাঝি সময় থেকে দেশের পক্ষে না খেলা ফিদেল এডওয়ার্ডসকেও রাখা হচ্ছে টেস্ট দলে। ইংল্যান্ড সফরে শেষবার দেশের হয়ে খেলেন তিনি। দলে নতুন মুখ হিসেবে দেখা যেতে পারে ১৮ বছর বয়সী ব্যাটসম্যান ক্রেগ বারথওয়াইটকে। গত দুই সপ্তাহ ধরে চন্দরপাল ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের প্রধান নির্বাহী আর্নেস্ট হিলারির মধ্যে কথার যুদ্ধ চলছে। চন্দরপাল দাবি করেন তাকে নির্বাচকরা ক্রিকেট থেকে অবসর নেয়ার কথা বলেন। এ আহ্বান প্রত্যাখ্যান করায় চন্দরপালকে একদিনের সিরিজে দল থেকে বাদ দেয়া হয়। এছাড়া ১৫ বছর ধরে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটে শৃঙ্খলা ও প্রয়োগের ঘাটতির ব্যাপারে হিলারির বক্তব্যেও নাখোশ হন চন্দরপাল। তিনি এটাবে নেন ব্যাক্তিগত আক্রমণ হিসেবে। পাকিস্তানের বিপক্ষে একদিনের সিরির্জে প্রথম দুই খেলায় চন্দরপাল, রামনরেশ সারওয়ান ও ক্রিস গেইলকে দলে রাখেনি ওয়েস্ট ইন্ডিজ। চতুর্থ একদিনের ম্যাচে খেলেন সারওয়ান। অন্যদিকে টেস্ট দলে ফিরতে পারেন চন্দরপাল। এর আগে হিলারি বলেন, ভবিষ্যতের জন্য ওয়েস্ট ইন্ডিজের নতুন দল গঠন করা প্রয়োজন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২১৪৬ ঘ.