২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজস্থানকে হারিয়েছে চেন্নাই

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ৪৩তম ম্যাচে বুধবার রাজস্থান রয়্যালসকে ৮ উইকেটে হারিয়েছে চেন্নাই সুপার কিংস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2011, 02:05 PM

Updated : 24 Aug 2022, 03:00 PM

ঢাকা, মে ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ৪৩তম ম্যাচে বুধবার রাজস্থান রয়্যালসকে ৮ উইকেটে হারিয়েছে চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ের চিদাম্বারাম স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৪৭ রান করে রাজস্থান। জবাবে মাত্র দুই উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় চেন্নাই। ১৪৮ রানের জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৮ রানে উদ্বোধনী ব্যাটসম্যান মুরালি বিজয়কে হারায় চেন্নাই। তবে অপর উদ্বোধনী ব্যাটসম্যান মাইকেল হাসি তারা ব্যাটিং তান্ডব চালিয়ে যেতে থাকেন। সঙ্গী সুরেশ রায়না। দুজনে মিলে ১৩৭ রানের জুটি গড়ে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান। রায়না ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৫১ বলে ৬১ রান করেন। মাইকেল হাসি ৭৯ রানে অপরাজিত ছিলেন। ৫৫ বলে খেলা এই ইনিংসে তিনি ৮টি চার ও ১টি ছক্কা হাঁকান। রাজস্থানের জোহান বোথা ও সিদ্ধার্থ ত্রিবেদী ১টি করে উইকেট নেন। এর আগে প্রথমে ব্যাট করতে নেমে রাজস্থানের দুই উদ্বোধনী ব্যাটসম্যান শেন ওয়াটসন ও রাহুল দ্রাবিড় ৮৬ রানের জুটি গড়ে দলকে ভালো সূচনা এনে দেন। ২৬ বলে ৫টি চারের সাহায্যে ৩২ রান করে সাজঘরের পথ ধরেন ওয়াটসন। দ্রাবিড় ১০টি চারের সাহায্যে ৫১ বলে ৬৬ রান করেন। এটাই দলীয় সর্বোচ্চ ইনিংস। পরের ব্যাটসম্যানরা আর সুবিধা করতে পারেননি। রস টেইলর (২০) ছাড়া আর কেউই দুই অঙ্কের কোটা ছুঁতে পারেননি। চেন্নাইয়ের শাদাব জাকাতি ও অ্যালবাই মরকেল ২টি করে উইকেট নেন। এজন্য জাকাতি দেন ২২ রান। মারকেল দেন ২৪। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২০০০ ঘ.