ঢাকা, মে ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ৪৩তম ম্যাচে বুধবার চেন্নাই সুপার কিংসকে ১৪৮ রানের জয়ের লক্ষ্য দিয়েছে রাজস্থান রয়্যালস।
চেন্নাইয়ের চিদাম্বারাম স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৪৭ রান করে চেন্নাই।
চেন্নাইয়ের দুই উদ্বোধনী ব্যাটসম্যান শেন ওয়াটসন ও রাহুল দ্রাবিড় ৮৬ রানের জুটি গড়ে দলকে ভালো সূচনা এনে দেন। ২৬ বলে ৫টি চারের সাহায্যে ৩২ রান করে সাজঘরের পথ ধরেন ওয়াটসন। দ্রাবিড় ১০টি চারের সাহায্যে ৫১ বলে ৬৬ রান করেন। এটাই দলীয় সর্বোচ্চ ইনিংস।
তবে পরের ব্যাটসম্যানরা আর সুবিধা করতে পারেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৮১১ ঘ.
bdnews24