২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলন বাতিল করলেন মশিন

সংবাদ সম্মেলনের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পূর্বানুমতি নিতে হবে। তা না হলে বিষয়টি 'কোড অফ কন্ডাক্ট' ভঙ্গের সামিল হবে বলে এক বিবৃতিতে বুধবার জানিয়েছে পিসিবি। আর এই কারনেই দেশটির প্রধান নির্বাচক মশিন খান তার বুধবারের সংবাদ সম্মেলনটি বাতিল করে দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2011, 11:50 AM

Updated : 24 Aug 2022, 03:00 PM

ঢাকা, মে ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সংবাদ সম্মেলনের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পূর্বানুমতি নিতে হবে। তা না হলে বিষয়টি 'কোড অফ কন্ডাক্ট' ভঙ্গের সামিল হবে বলে এক বিবৃতিতে বুধবার জানিয়েছে পিসিবি। আর এই কারনেই দেশটির প্রধান নির্বাচক মশিন খান তার বুধবারের সংবাদ সম্মেলনটি বাতিল করে দিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য প্রাথমিক দল নির্বাচন নিয়ে কমিটির অন্যান্য সদস্যদের সঙ্গে প্রধান নির্বাচকের মতবিরোধ দেখা দেয়। এর জের ধরেই মঙ্গলবার মশিন খান পদত্যাগের হুমকি দিয়ে বলেছিলেন, বুধবার তিনি তার ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত নেবেন। পরে পিসিবি'র পক্ষ থেকে জানানো হয়, বোর্ড প্রধান ইজাজ বাটের সম্মতিক্রমেই ওই দল নির্বাচন করা হয়েছে। একই সঙ্গে আরো বলা হয়, মশিন খানকে তার যুক্তি ব্যাখ্যা করার সুযোগ দেয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৭৩৯ ঘ.