২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খেলোয়াড়রা আইপিএলের প্রলোভন এড়াতে পারে না: ল

হাঁটুর চোটের কারণে শ্রীলঙ্কার ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গার টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্তের প্রতি সমোবেদনা জানালেও দেশটির অস্থায়ী কোচ স্টুয়ার্ট ল মনে করেন, একজন ক্রিকেটারের পক্ষে আইপিএল'র প্রচুর অর্থের প্রলোভন এড়িয়ে যাওয়া সম্ভব নয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2011, 01:02 PM

Updated : 24 Aug 2022, 02:59 PM

ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হাঁটুর চোটের কারণে শ্রীলঙ্কার ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গার টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্তের প্রতি সমোবেদনা জানালেও দেশটির অস্থায়ী কোচ স্টুয়ার্ট ল মনে করেন, একজন ক্রিকেটারের পক্ষে আইপিএল'র প্রচুর অর্থের প্রলোভন এড়িয়ে যাওয়া সম্ভব নয়। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেললে প্রচুর অর্থ পাওয়া যায়। এর মাধ্যমে একজন ক্রিকেটার সংক্ষিপ্ত সময়ের নিজের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে পারেন বলেও মনে করেন ল। হাঁটুর চোটের কারণে শ্রীলঙ্কার ইংল্যান্ড সফরে খেলতে অপারগতা প্রকাশ করেন মালিঙ্গা। তবে ওই সময়ে তিনি আইপিএলে খেলা চালিয়ে যেতে থাকেন। যা প্রশ্নের জন্ম দেয়। এর কিছুদিন পর মালিঙ্গা টেস্ট ক্রিকেট থেকে অবসর নেয়ার কথা ঘোষণা দেন। কারণ হিসেবে তিনি বলেন, তার ডান হাঁটুর যা অবস্থা তাতে দীর্ঘসময়ের ক্রিকেটে খেললে চোট বেড়ে যাবে। ফল স্বরূপ তাকে মাঠের বাইরে চলে যেতে হতে পারে। তাই তিনি শুধু মাত্র নির্দিষ্ট ওভারের ক্রিকেট খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। 'দ্যা এইজ' কে ল বলেন, "মালিঙ্গার টেস্ট ক্রিকেট খেলতে না চাওয়াটা সত্যি হতাশার। কিন্তু ঝুঁকির মধ্যে আমরা কাউকে বল করার জন্য জোর করতে পারি না। তার প্রতি আমার সমবেদনা রইলো। দেশের হয়ে তাকে সব ম্যাচ খেলতে দেখতে আমি পছন্দ করি। কিন্তু সেটা সম্ভব নয়।" তিনি আরো বলেন, "এটা একজন খেলোয়াড়ের জন্য কঠিনই হবে। কারণ আমরা দশ হাজার ডলারের এদিক-ওদিক নিয়ে কথা বলছি না। আমরা এক মিলিয়ন ডলার ও মালিঙ্গাকে নিয়ে কথা বলছি। যখন সে বল করে তখন তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হয়। যদি সে আরো দুই মৌসুমে আইপিএল খেলা চালিয়ে যেতে পারে তবে সে তার পা জোড়াকে আরাম দিতে পারবে এবং তাকে আর কোনো যন্ত্রণা ভোগ করত হবে না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৮২৪ ঘ.