২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুম্বাইকে সহজেই হারালো রাজস্থান

জোহান বোথার ব্যাট-বলের দুর্দান্ত 'পারফর্মেন্স' এ মুম্বাই ইন্ডিয়ান্সকে ৭ উইকেটে হারিয়েছে রাজস্থান রয়েলস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2011, 02:16 PM

Updated : 24 Aug 2022, 02:58 PM

ঢাকা, ২৯ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জোহান বোথার ব্যাট-বলের দুর্দান্ত 'পারফর্মেন্স' এ মুম্বাই ইন্ডিয়ান্সকে ৭ উইকেটে হারিয়েছে রাজস্থান রয়েলস। জয়ের জন্য মুম্বাইয়ের বেঁধে দেয়া ৯৫ রানের লক্ষ্য মাত্র তিন উইকেট হারিয়ে ও ১১ বল হাতে রেখেই টপকে যায় রাজস্থান। সোমবার বিকেলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ৩৪তম খেলায় মুখোমুখি হয়েছিল শচীন টেন্ডুলকারের মুম্বাই ও শেন ওয়ার্নের রাজস্থান। খেলাটি অনুষ্ঠিত হয় জয়পুরের সাওয়াই মানসিংহ স্টেডিয়ামে । টস জিতে ওয়ার্ন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। অশোক মানেরিয়া, অমিত সিং, ওয়ার্ন ও বোথার দুর্দান্ত বোলিংয়ে মুখ থুবড়ে পড়ে মুম্বাইয়ের ব্যাটিং। নিয়মিত বিরতিতে উইকেট হারানো মুম্বাই ৯৪ রানে গুটিয়ে যায়। দলের পক্ষে অ্যান্ড্রু সাইমন্ডস সবোর্চ্চ ১৭ রান করেন। বোথা দুই ওভারে ৩ উইকেট নেন ৬ রানে। জবাবে শেন ওয়াটসন, রাহুল দ্রাবিড় ও জোহান বোথার উইকেট তিনটি হারিয়ে ১৮ ওভার ১ বল খেলে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় রাজস্থান। বোথা ৩৯ বলে ৪৫ রানের ঝড়ো ইনিংস খেলেন। ২টি চার ও ১টি ছয়ের মার ছিল তার ইনিংসে। এছাড়া ওয়াটসন ৩টি চার ও ১টি ছয়ের সাহায্যে ২৬ রান সংগ্রহ করেন। মুনাফ প্যাটেল ৪ ওভারে ২ উইকেট নেন ১৮ রানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএনএম/২০১৪ ঘ.