২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হায়দারকে হুমকিতে জড়িত সন্দেহভাজন বাজিকররা গ্রেফতার

পাকিস্তান পুলিশ শিয়ালকোট থেকে আটজন বাজিকরকে গ্রেফতার করেছে। দেশটির সাবেক উইকেটরক্ষক জুলকারনাইন হায়দারকে এদের কেউই হত্যার হুমকি দিয়ে থাকতে পারে বলে পুলিশ ধারণা করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2011, 10:35 AM

Updated : 24 Aug 2022, 02:58 PM

ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তান পুলিশ শিয়ালকোট থেকে আটজন বাজিকরকে গ্রেফতার করেছে। দেশটির সাবেক উইকেটরক্ষক জুলকারনাইন হায়দারকে এদের কেউই হত্যার হুমকি দিয়ে থাকতে পারে বলে পুলিশ ধারণা করছে। পুলিশের কর্মকর্তা নাসির কোরেশী স্থানীয় সাংবাদিকদের বলেন, "আমরা আটজন বাজিকরকে গ্রেফতার করেছি। তাদের মধ্যে কয়েকজন স্বীকার করেছে যে, হায়দারকে হুমকি দেয়ার সঙ্গে তারা জড়িত।" তিনি আরো বলেন, "আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে তারা (বাজিকর) বেশ কিছু তথ্য দিয়েছে। যা তদন্ত করা হচ্ছে। আশাকরি আগামী ২৪ ঘন্টার মধ্যে আমরা এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানতে পারবো।" এই সপ্তাহের শুরুতে লন্ডন থেকে পাকিস্তানে ফিরে এসেছেন হায়দার। নভেম্বরে দুবাইতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একদিনের সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচের দিন সকালে হোটেল থেকে নিঁখোজ হয়ে যান হায়দার। পরে লন্ডনে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি টেলিফোনে তাকে ম্যাচ 'ফিক্সিং'র প্রস্তাব দিয়েছে। যদি সে ওই প্রস্তাবে রাজি না হয় তাহলে তাকে হত্যা করা হবে বলেও হুমকি দেয়া হয়েছে। পরে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিকের কাছ থেকে নিরাপত্তার আশ্বাস পেয়ে হায়দার দেশে ফিরে আসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৬২২ ঘ.