২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালকে এগিয়ে রাখলেন সোহাগ

ব্যাট-বল হাতে সিলেটকে সামনে থেকে অধিনায়ক অলক কাপালী নেতৃত্ব দিলেও দ্বিতীয় দিন শেষ এগিয়ে বরিশাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2011, 04:03 PM

Updated : 24 Aug 2022, 02:56 PM

ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যাট-বল হাতে সিলেটকে সামনে থেকে অধিনায়ক অলক কাপালী নেতৃত্ব দিলেও দ্বিতীয় দিন শেষ এগিয়ে বরিশাল। নিজের প্রথম ইনিংসে কাপালীর ৮৬ রান সত্ত্বেও ২৫২ রানে গুটিয়ে যায় সিলেট। এর আগে নিজেরে প্রথম ইনিংসে ২৫৭ রান করে বরিশাল। সিলেটের পক্ষে কাপালী নেন ৫ উইকেট। ফলে ৫ রানের ছোট লিড পায় বরিশাল। নিজেদের দ্বিতীয় ইনিংসে বরিশাল ১ উইকেটে করে ২৬ রান। বিকাশ শর্মাকে (১০) ফিরিয়ে দিয়ে একমাত্র সাফল্য এনে দেন কাপালী। দ্বিতীয় দিন শেষে ৯ উইকেট হাতে রেখে ৩১ রানে এগিয়ে আছে বরিশাল। আগের দিন কোনো উইকেট না হারিয়ে ৬ রান করা সিলেট শনিবার সিলেট ২৪৬ রান তোলতেই হারায় সবকটি উইকেট। এতে মূল অবদান রাখেন সোহাগ গাজী। বরিশালের পক্ষে তিনি ৫ উইকেট নেন ৭৭ রানে। তারিকুল ইসলাম ৩ উইকেট নেন ৬১ রানে। উপরের সারির ব্যাটসম্যনরা সিলেটকে লিড নেয়ার স্বপ্ন দেখাচ্ছিলেন। উদ্বোধনী ব্যাটসম্যান ইমতিয়াজ (৪৫) ও রাজিন সালেহ (৫০) রান করলে এক পর্যায়ে ৪ উইকেটে ১৬৪ রান করে সিলেট। কিন্তু এর পর কাপালী ছাড় আর কোনো ব্যাটসম্যান দায়িত্ব নিয়ে খেলতে না পারায় শেষ পর্যন্ত লিড নেয়া হয়নি সিলেটের। দশম ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে কাপালী ১৪৩ বলে করেন ৮৬ রান। তার ইনিংসে ১১টি চারের মার রয়েছে। দলটি ১ রানে হারায় শেষ ৩ উইকেট। পাঁচ ব্যাটসম্যানের ব্যাট থেকে আসে ১০ রান। এ ছাড়া ইজাজ আহমেদ ২২ ও ইয়াসিন আরাফাত ১৪ রান করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২০০০ ঘ.