ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ক্রিস গেইলের অপরাজিত শতকের সুবাদে কলকাতা নাইট রাইডার্সকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তখনও হাতে ছিল ১১ বল।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২৪তম খেলায় শুক্রবার কলকাতার ইডেন গার্ডেন্সে টস জিতে ব্যাঙ্গালোরের অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি ব্যাট করতে পাঠান কলকাতাকে। উপরের সারির ব্যাটসম্যানরা ভালো ব্যাট করায় ৫ উইকেটে ১৭১ রান করে দলটি। রান তাড়া করতে গিয়ে গেইলের ১০২ রানের ওপর ভর করে ১৮ ওভার ১ বলে জয়ের লক্ষ্য ১৭২ টপকে ১৭৫ রানে পৌঁছে যায় ব্যাঙ্গালোর।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে গেইল ও তিলকারতে
bdnews24