২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাঙ্গালোর, রাজস্থান ম্যাচ পরিত্যক্ত

মাঠে কোনো বল গড়ানোর আগেই পরিত্যক্ত হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও রাজস্থান রয়্যালস এর মধ্যকার খেলা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2011, 05:58 PM

Updated : 24 Aug 2022, 02:54 PM

ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাঠে কোনো বল গড়ানোর আগেই পরিত্যক্ত হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও রাজস্থান রয়্যালস এর মধ্যকার খেলা। ব্যাঙ্গালোরের এম চিন্নাস্বামী স্টেডিয়ামে মঙ্গলবার টস অনুষ্টিত হওয়ার আগে ম্যাচ বাতিল করেন দুই আম্পায়ার বিলি ডকট্রোভ ও রুডি কোয়ের্টজেন। দফায় দফায় বৃষ্টির কারণে টস করাও সম্ভব হয়নি। দুই আম্পায়ার কয়েক দফা পর্যবেক্ষণ শেষে বাংলাদেশ সময় রাত ১১টা ২৫ মিনিটে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০ তম ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ১ পয়েন্ট করে পেয়েছে দুই দলই। দুই দলই এ পর্যন্ত পাঁচটি করে ম্যাচ খেলেছে। এর মধ্যে রাজস্থান ৫ পয়েন্ট রয়েছে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে। ৪ খেলায় ৬ পয়েন্ট নিয়ে কলকাতা নাইট রাইডার্স রয়েছে শীর্ষে। অন্যদিকে ব্যাঙ্গালোর ৩ পয়েন্ট নিয়ে রয়েছে নয় নম্বরে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১১৪৯ ঘ.